চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের ‘ইউটিউব’ ব্যবহারে মা-বাবার নিয়ন্ত্রণ জোরদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 26, এপ্রিল 2018
in তথ্যপ্রযুক্তি
A A

শিশুদের শিক্ষা ও বিনোদনের মাধ্যম হিসেবে ইউটিউবের ব্যবহারের ওপর মা-বাবার নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইউটিউব কতৃপক্ষ। সম্প্রতি শিশুদের ব্যবহারের উপযোগী আধেয় নিয়ে ‘ইউটিউব কিডস’ নামের নতুন একটি অ্যাপ বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু ওই অ্যাপে শিশুদের উপযোগী আধেয় ছাড়াও ভুল বশত প্রাপ্তবয়স্ক মানুষের জন্য উপযোগী কিছু ভিডিও প্লেলিস্টে চলে আসে। যা শিশুদের মেধা বিকাশের জন্য একদম উপযোগী নয়। তাই শিশুদের ইউটিউব ব্যবহারে মা-বাবার সচেতনতা এবং নিয়ন্ত্রণ জোরদার করার জন্য ইউটিউব কতৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন।বুধবার ইউটিউব কতৃপক্ষ  তাদের সেটিংসে বেশ কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। তারা ‘ইউটিউব কিডস’ অ্যাপটির সাথেই একটা ‘ট্রাস্টেট কালেকশন’ নামে নতুন একটি অপশন চালু করেছেন।

যাতে কোন শিশু ইউটিউবে কার্টুন, ছড়া, বৈজ্ঞানিক পরীক্ষা এবং খেলনার ভিডিও দেখার আগে অপশনটি চালু করলে অনুপযোগী কোন ভিডিও প্লেলিস্টে না আসে।

তবে ইউটিউব কতৃপক্ষ বলছে, ‘ইউটিউব কিডস’ অ্যাপে অভিভাবকরা যাতে শিশুদের ইউটিউব ব্যবহারের বিষয়টি চোখেচোখে রাখতে পারেন এমন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও রাখা হয়েছিল। এছাড়া অভিভাবকরা চাইলে নির্দিষ্ট সময় পর অ্যাপসটি ‘অকার্যকর’ করে দিতে পারবেন।

ইউনিসেফ বলছে, বিশ্বজুড়ে রোজ এক লাখ ৭৫ হাজার শিশু নতুন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আত্মপ্রকাশ করছে। এর অর্থ হচ্ছে, প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো ইন্টারনেট জগতে প্রবেশ করছে।

অনলাইনের ক্ষতিকারক বিষয়বস্তুর হাত থেকে শিশুদের রক্ষা করা দায়িত্ব সকলের। এক্ষেত্রে সরকার, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া প্রযুক্তি শিল্পের ব্যবসার সাথে যারা জড়িত তাদেরও এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।

Previous Post

‘ধীরে ধীরে শ্রোতার কান থেকে মনে পৌঁছাতে পারছি’

Next Post

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

Next Post

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বিমানবন্দর-অস্ট্রেলিয়া সফর

অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT