চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে রাষ্ট্রপতির ব্যস্ত সময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 25, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
রাষ্ট্রপতি আবদুল হামিদ-ব্যস্ত সময়

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথমদিন ব্যস্ত সময় কাটিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গভবন চত্বরে পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। সেসময় তিনি সালাম ও অভিবাদন গ্রহণ করেন।

গার্ড অব অনারের পর বঙ্গভবনের কর্মকর্তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে নতুন মেয়াদে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে মঙ্গলবার বঙ্গভবনে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মো. আব্দুল হামিদ। সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। প্রার্থী একের বেশি না হলে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে আবদুল হামিদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চলতি বছর ৭ ফেব্রুয়ারি আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।রাষ্ট্রপতি আবদুল হামিদ-ব্যস্ত সময়

আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। তার আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।

বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হওয়ায় এটাই আবদুল হামিদের শেষ মেয়াদ।

Tags: লিড নিউজ
Previous Post

বায়ার্নের ভয়ে ‘কাপড় নষ্ট’ করবে না রিয়াল!

Next Post

অ্যাভেঞ্জার্সের দিনে বিশ্ববাজারে ‘স্বপ্নজাল’

Next Post

অ্যাভেঞ্জার্সের দিনে বিশ্ববাজারে ‘স্বপ্নজাল’

মেয়ের ছবিতে মায়ের কিশোরী বেলার খোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT