চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের রেকর্ডের দিনে মোস্তাফিজদের তালগোল পাকানো হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 পূর্বাহ্ন 25, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

১১৯ রানের টার্গেটের পথে হাঁটতে যেয়ে ৩১ রানে হেরে গেছে মোস্তাফিজদের মুম্বাই ইন্ডিয়ান্স। দলের নাটকীয় জয়ের দিনে টি-টুয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চার হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন হায়দরাবাদের সাকিব আল হাসান।

১১ ওভারে ৬১ রান তুলে ফেলা মুম্বাই অলআউট হয়েছে ৮৭ রানে, ১৮.৫ ওভারে।

গত কয়েক বছরে ধরে বোলিং অলরাউন্ডার হিসেবে সুনাম কুড়ানো হার্দিক পান্ডিয়া এদিন ভূতুড়ে ব্যাটিং করেছেন। আধুনিক যুগের এই টি-টুয়েন্টিতে ১৯ বল খেলে ৩ রান করেন তিনি! ১৮তম ওভারে আউট হওয়ার আগে রীতিমতো হাঁসফাঁস করছিলেন।

হার্দিক আউট হওয়ার পর শেষ দুই ওভারে জয়ের জন্য ৩৪ রান দরকার পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষ উইকেটে মোস্তাফিজ আর বুমরাহ সেটি পেরে ওঠেননি।

হায়দরাবাদ এদিন আগে ব্যাট করে ১১৮ রানে অলআউট হয়। মোস্তাফিজ দারুণ বল করেন। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে এক উইকেট নেন।

বল করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ সাকিব বোলিংয়ে জ্বলে ওঠেন। শুরুতে রোহিত শর্মার (২) উইকেট নিয়ে টি-টুয়েন্টিতে ৩০০তম উইকেট দখল করেন। আগেই ব্যাটিংয়ে চার হাজার রান পূরণ করেন তিনি। এই ডাবলের কীর্তি আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ছোট ফরম্যাটে মিডিয়াম পেসে ৪১৬ উইকেট শিকারের সঙ্গে ব্যাট হাতে ৫,৬০৭ রান করেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট নেয়ার কীর্তি আছে আরও দুই বোলারের। ৩৪৮ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩২১ উইকেট আছে স্পিনার থেকে অলরাউন্ডার হয়ে ওঠা কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিনের।

সাকিব এদিন ৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে এক উইকেট নেন। সিদ্ধার্থ ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন। রিস্ট স্পিনার রশিদ খান ৪ ওভারে ১১ রান দিয়ে দুইজনকে ফেরান। ১.৫ ওভারে দুই উইকেট নেন বাসিল থাম্পি।

Tags: আইপিএললিড স্পোর্টস
Previous Post

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রস্তাবিত ৩২ ধারায় সমস্যা কী?

Next Post

সালাহ-ফিরমিনোর নৈপুণ্যে এগিয়ে থাকল লিভারপুল

Next Post

সালাহ-ফিরমিনোর নৈপুণ্যে এগিয়ে থাকল লিভারপুল

গ্যাস পাইপলাইন বিস্ফোরণ-মিরপুর

মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT