চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন তারেক রহমানের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 23, এপ্রিল 2018
in আদালত
A A

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়েছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে উদ্ধৃত করে খবর প্রকাশের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রীসহ দুই সম্পাদককে তারেকের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

তারেক রহমানের পক্ষে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সোমবার রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এবং ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘কালের কন্ঠ’ পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাহার করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে ওই দুই পত্রিকার সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

তা না হলে দেওয়ানী ও ফৌজদারি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন: তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

রিজভীর দাবি তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে আছেন এবং পাসপোর্ট জমা দেয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার পর দুর্নীতিসহ বিভিন্ন মামলার মুখে পড়েন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। পরের বছর জামিনে মুক্ত হয়ে লন্ডন চলে যান তিনি। তারপর থেকে স্ত্রী-কন্যা নিয়ে সেখানেই অবস্থান করছেন তারেক।

Tags: তারেক রহমানলিড নিউজশাহরিয়ার আলম
Previous Post

ঢাকা থেকে বাসে যাওয়া যাবে নেপাল, পরীক্ষামূলক যাত্রা শুরু

Next Post

ক্রিস গেইল: টি-টুয়েন্টির ‘গডফাদার’

Next Post

ক্রিস গেইল: টি-টুয়েন্টির ‘গডফাদার’

মরিনহোর খুন হওয়ার ভয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT