চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধ হতে থাকে নিঃশ্বাস, রক্তে ভেসে যায় শরীর’

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
9:01 অপরাহ্ন 23, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

অন্যদিনগুলোর মতো সেদিনও সকাল ৮টায় গার্মেন্টে গিয়েছিলেন রেহেনা। ঝকঝকে এক সকালে শুরু করেছিলেন কর্মব্যস্ত দিন। কাজ বুঝিয়ে দিচ্ছিলেন সহকর্মীদের। হঠাৎ শুনতে পান বিকট শব্দ। সাথে প্রচণ্ড ঝাঁকুনি।

মুহূর্তেই অন্ধকার হয়ে যায় চারপাশ। নিজের পায়ের ওপর অনুভব করতে থাকেন ভারী কোনো  বস্তুর উপস্থিতি। এক সময় হারিয়ে যায় তার শরীরের সমস্ত শক্তি। বন্ধ হয়ে আসতে থাকে নিঃশ্বাস। সারা শরীর ভেসে যায় রক্তে।

এত কিছুর মধ্যেও নিজের পিঠের নিচে তিনি শুনতে পান দু’জন সহকারীর আর্তনাদ। বুঝতে আর দেরি থাকেনা- যে ভবনে কাজ করেন, সেই ভবনের নিচেই চাপা পড়েছেন তারা।

হঠাৎ নরক হয়ে উঠা চারপাশে তখন শুধুই বাঁচার আকুতি। সেই চাপা পড়া অবস্থায় প্রায় ৬ ঘণ্টা কাটে রেহেনার। তবে তাকে উদ্ধারের পর আর কিছুই মনে করতে পারেন না। জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায়। জানতে পারেন তার একটি পা আর নেই, কেটে ফেলা হয়েছে।

রানা প্লাজা ধসে পা হারানো রেহেনা এভাবেই চ্যানেল অাই অনলাইনের কাছে তুলে ধরেন মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার সেই দুর্বিষহ স্মৃতি। যে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ঘুমের ঘোরেও যেন পিছু ছাড়েনা সেই দুঃস্বপ্ন।

যশোরের শার্শা উপজেলার মেয়ে রেহেনা আক্তার। স্বামী-সন্তানসহ জীবিকার সন্ধানে ঢাকায় আসেন ২০১২ সালে। কাজ নেন রানা প্লাজার ৮ তলায় নিউ ওয়েস্ট স্টাইল লিমিটেডে কেয়ালিটি কিউসি হিসেবে। দ্বিতীয় শ্রেণীতে পড়া ছেলে আবু বকর আর স্বামী মনির হোসেনকে নিয়ে ভালই কাটছিল রেহেনার দিন। কিন্তু সবকিছু উলোট-পালোট হয়ে যায়, বছর না পার হতেই।

২৪ এপ্রিল ভবন ধসের প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার হন তিনি। চিকিৎসার জন্য প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। তারপর পঙ্গু হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই কেটে ফেলা হয় তার একটি পা।

পা হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন রেহেনা। এর মাঝেই রান্নাবান্নাসহ সংসারের যাবতীয় কাজ করছেন তিনি। নিয়মিত খেতে হয় ওষুধ। ভবন ধসে নাকে আঘাত পেয়ে হাড় বাঁকা হয়ে যাওয়ায় ভুগতেন শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায়। এখন অপারেশনের পর কিছুটা সুস্থ রয়েছেন।

সাভারে সিআরপি’র পেছনে একটি ছোট্ট ঘরে স্বামী সন্তানসহ থাকেন রেহেনা। স্বামী মনির হোসেন গার্মেন্ট কর্মী। সরকারের পক্ষ থেকে রেহেনা পেয়েছেন ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র।

পা হারানো রেহেনার আর চাওয়ার নেই কিছুই। তবে মনের ভেতর ঘুরে ফিরে শুধুই একটি ভাবনা; ‘আজ যদি আমি সুস্থ থাকতে পারতাম। কাজ করতে পারতাম। কারো উপর নির্ভর না করতে হতো, তাহলে আমার জীবনটা আরো বেশি সুন্দর হতে পারতো।’

২৩ এপ্রিল রেহেনাসহ ভবনে কর্মরত কেউ কেউ প্রথম ভবনের ফাটল সম্পর্কে জানতে পারেন। সেদিন দুপুর সাড়ে বারোটার সময় ছুটি দিয়ে দেয়া হয় ভবনের সকল অফিস, গার্মেন্টস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান।

বলা হয় সংস্কার কাজের জন্য ঘণ্টখানেক বন্ধ থাকবে সব। পরে আবার যেতে বলা হয় তাদের। তবে সেদিন ওই ভবনে কর্মরতদের বেশিরভাগই আর ফেরেননি অফিসে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সবাই যখন কাজে ব্যস্ত, ঠিক সেসময় সকাল পৌনে নয়টার দিকে ভেঙ্গে পড়ে সাভার বাসস্ট্যান্ডের অদূরে রানা প্লাজা ভবনটি। ভবনের কয়েকটি তলা নিচে দেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে।

এ দুর্ঘটনায় প্রায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়। বাংলাদেশের পোশাক কারখানার ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

Tags: ভবন ধসরানা প্লাজালিড নিউজ
Previous Post

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Next Post

আমিরকে ভিসা দেয়নি ইংল্যান্ড

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরকে ভিসা দেয়নি ইংল্যান্ড

শাহীনা বেঁচে থাকলে স্কুলে যেতে পারত রবিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT