চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ দলীয় জোটের বৈঠক ও নির্বাচনী উপ-কমিটিতে নেই জামায়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 20, এপ্রিল 2018
in রাজনীতি
A A

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য ২০ দলীয় জোটের যে চারটি উপকমিটি গঠিত হয়েছে তার কোথাও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি রাখা হয়নি।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকেও ছিলো না জামায়াতের প্রতিনিধি। ২০ দলীয় বৈঠক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বৈঠকে জোটের দুটি ও বিএনপির দুটি মিলে মোট চারটি উপ-কমিটি গঠিত হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গয়েশ্বর রায় সাংবাদিকদের জানান, নির্বাচনী কাজের সুবিধার্থে গাজীপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন ও খুলনায় আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। এর বাইরে ২০ দলকে সমন্বয় করার জন্য আরও দুটি সমন্বয় উপ-কমিটি আছে। এ সমন্বয় উপ-কমিটিতে ফরিদুজ্জামান ফরহাদকে খুলনা ও গাজীপুর মোস্তফা জামাল হায়দারকে দায়িত্ব দেয়া হয়েছে।

ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, নির্বাচন পরিচালনা সমন্বয়ের জন্য ২০ দলের দুই কমিটি গঠন করা হয়েছে। খুলনা সিটিতে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আহ্বায়ক, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারকে আহ্বায়ক এবং এলডিপির শাহাদৎ হোসেন সেলিমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: ২০ দলীয় জোটলিড নিউজ
Previous Post

পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন বাড়ছে

Next Post

আটকে থাকা ‘হৃদয়ের রংধনু’ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ

Next Post

আটকে থাকা ‘হৃদয়ের রংধনু’ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ

শেখ হাসিনা

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী একশ জনের তালিকায় শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT