চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল ঝড়ের দিনে সাকিবের রেকর্ডের অপেক্ষা বাড়ল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 19, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক ছুঁয়ে সাকিব আল হাসানের অপেক্ষা ছিল আরেকটি অসাধারণ রেকর্ড স্পর্শ করার। ছোট ফরম্যাটে তিনশ উইকেটের মালিক হওয়ার। বৃহস্পতিবার গেইল তাণ্ডবের দিনে রেকর্ডটি ধরা দেয়নি টাইগার অলরাউন্ডারকে। তার দলও জয় পায়নি এদিন, হার ১৫ রানে।

চন্ডিগড়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ২ ওভার হাত ঘোরানোর সুযোগ পান সাকিব। দিয়েছেন ২৮ রান, সঙ্গে উইকেটশূন্য। কেবল একটি পেলেই তিনশ উইকেট ও চার হাজার রানের অনন্য ডাবল ছোঁয়া হতো সাকিবের।

পরে ব্যাটে নেমে অবশ্য ছোট্ট ঝড় তুলেছেন। ২ ছয় ও এক চারে ১২ বলে অপরাজিত ২৪ রান করেন। বাকিদের মধ্যে কেন উইলিয়ামসন ৪১ বলে ৫৪ করে ফেরেন। মনিষ পাণ্ডে অপরাজিত থাকেন ৪২ বলে ৫৭ রানে।

এদিন গেইল ঝড়ের সামনেই পেরে ওঠেনি হায়দরাবাদের বোলাররা। ক্যারিবীয় তারকা ৫৮ বলে শতক ছুঁয়েছেন। ইনিংসের আগামাথা ব্যাট করে ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। ইনিংসটি ১১ ছয় ও এক চারে সাজানো। এটি গেইলের ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি, আর টি-টুয়েন্টিতে ২১তম।

গেইলের দিনে রাহুল ১৮, আগরেওয়াল ১৮, নায়ার ৩১ ও ফিঞ্চ অপরাজিত ১৪ রান করেন। ৪ ওভারে ৫৫ রান দিয়ে সবচেয়ে খরুচে রশিদ খান। উইকেট পেয়েছেন একটি। গেইল তার এক ওভারে টানা চারটি ছক্কা হাঁকান। ওই ওভারে আসে ২৭ রান।

টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের অসাধারণ ডাবলের মাইলফলক গড়তে সাকিবকে হায়দরাবাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তার আগে একজনেরই আছে এই ডাবলের কীর্তি। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ছোট ফরম্যাটে মিডিয়াম পেসে ৪১৪ উইকেট শিকারের সঙ্গে ব্যাট হাতে ৫,৫৮৩ রান করেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট নেয়ার কীর্তি আছে আরও দুই বোলারের। ৩৪৮ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩২১ উইকেট আছে নিখাদ স্পিনার থেকে অলরাউন্ডার হয়ে ওঠা কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিনের।

Tags: আইপিএল ২০১৮গেইললিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

একের পর এক নতুন বিশ্ববিদ্যালয়, ইউজিসির করণীয় কী?

Next Post

চতুর্থ বর্ষে চ্যানেল আই অনলাইন

Next Post

চতুর্থ বর্ষে চ্যানেল আই অনলাইন

'মহাভারত'-এর জন্য আমিরের দশ বছর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT