চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার করের আওতায় আসছেন সিএনজি মালিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 19, এপ্রিল 2018
in অর্থনীতি
A A

সিএনজি অটোরিকশার মালিকদের করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, সিএনজি অটোরিকশার মালিকরা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসা করে আসলেও কর দিচ্ছে না। এতে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আগামী বাজেটে তাদের ট্রেড লাইসেন্স ও করের আওতায় আনা হবে।

সভায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি, ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা অ্যান্ড থ্রি হুইলার্স মোটরবাইক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতিসহ কয়েকটি সংগঠন অংশ নেয়।

ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা অ্যান্ড থ্রি হুইলার্স মোটরবাইক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আনসার আলী বলেন, সিএনজি মালিকদের ট্রেড লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি তাদের করের আওতায় আনা উচিত। একই সঙ্গে সিএনজিকে অ্যাপভিত্তিক সেবায় আসতে হবে। বাধ্যতামূলক অ্যাসোসিয়েশনের সদস্য হওয়া ও সনদপত্র থাকতে হবে।

তিনি বলেন, ৩২ হাজার বেবি ট্যাক্সি ছিল, বর্তমানে ২০ হাজার সিএনজি অটোরিকশা আছে। আর ১৫ হাজার লোকই বেকার।

সংগঠনটির এসব প্রস্তাবের পর এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বাজারে উবার, পাঠাও এসেছে। এখন পুরনো পদ্ধতিতে সিএনজি চালালে ব্যবসা নষ্ট হবে।

তিনি বলেন, সিএনজি অটোরিকশা মালিকদের ট্রেড লাইসেন্স থাকা উচিত। অনেকেই বলছেন, বাস- ট্রাককে কীভাবে আমরা করের আওতায় আনতে পারি। আগামী বাজেটে সিএনজি অটোরিকশা মালিকদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও ই-টিআইএন বাধ্যতামূলক করা হবে।

পরিবহন মালিক সমিতির উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে চলে গেছে। সবাই বলে এটা কমান, ওটা কমান। অনেককেই আবার আমরা প্রতিশ্রুতিও দিচ্ছি। তবে পরিবহন ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা দেখিয়ে যাতে কর ফাঁকি দিতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে।

Tags: এনবিআরএনবিআর চেয়ারম্যানকর
Previous Post

ডিএমপির অভিযানে গাড়ির চালক-হেল্পারদের কারাদণ্ড

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইন যেনো না হয় ডিজিটাল শিকল

Next Post
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন যেনো না হয় ডিজিটাল শিকল

বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফ্রিদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT