চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফি তুলেই পুরস্কার, আসছে ‘আলতা বানু’র মস্ত চমক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 18, এপ্রিল 2018
in বিনোদন
A A

বহুল প্রতীক্ষিত ‘আলতা বানু’ সিনেমাটি ২০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। এই উপলক্ষে আয়োজন করা হয় সেলফি কনটেস্ট। কয়েক হাজার সেলফির ভিড়ে নির্বাচিত হন মাত্র ১০ জন। বুধবার(১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বিজয়ীদেরসহ ‘আলতা বানু’ মুক্তি উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঢাকা ও ঢাকার বাইরে থেকে ১০ জন বিজয়ীর মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ জন। তারা প্রত্যেকেই বুঝে নেন আকর্ষণীয় পুরস্কার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেট্রোসেম সিনেমন্ট গ্রুপের এমডি মোহাম্মদ শহিদ উল্লাহ, অভিনেত্রী দিলারা জামান, নরেশ ভুঁইয়া, নাট্যকার বৃন্দাবন দাস, ‘আলতা বানু’র পরিচালক অরুণ চোধুরীসহ অনেকে।

ঢাকার বাইরে অবস্থান করা ১০ জন বিজয়ীর মধ্যে পাঁচ জন উপস্থিত হতে পারেননি। বাকি যারা বিজয়ী হয়েছেন তারা হলেন সাভারের তামি রহমান, মোহাম্মদপুরের ইয়াসমিন বুলা, গাজীপুরের নাহের নিলা, মিরপুরের সমাপ্তি সওগত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের মাইজি তৃণা ও কল্যাণপুরের সুমাইয়া ইসলাম। বিজয়ীরা পেয়েছেন আকর্ষনীয় বৈশাখী গিফট বক্স। পাশাপাশি ‘আলতা বানু’ সিনেমা দেখার টিকেট।

তবে এসব পুরস্কারের বাইরে থাকছে মস্ত চমক! সেটা কী? বিজয়ীদের মধ্যে থেকে নির্মাতার পছন্দ মতো একজন বিজয়ী পাবেন অরুণ চৌধুরীর নির্দেশনায় কাজের সুযোগ!

এদিকে এমন আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার পাওয়ায় প্রত্যেকেই বেশ উচ্ছ্বসিত। তাদের একজন জানালেন, বাংলা সিনেমার প্রচারণা নিয়ে যে এমন ব্যতিক্রম সেলফি প্রতিযোগিতা হতে পারে, তা ভাবনাতেও ছিল না। আমরাসহ আমাদের বন্ধু, পরিবার বিষয়টি জেনে বেশি উচ্ছ্বসিত।

বিজয়ী ইয়াসমিন বুলা বলেন, পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। আলতা বানু অবশ্যই হলে গিয়ে দেখবো। পাশাপাশি বন্ধুবান্ধব সবাইকে হলে যাওয়ার জন্য উৎসাহিত করবো। ধন্যবাদ ‘আলতা বানু’ টিমকে এতো চমৎকার আয়োজন করার জন্য। সাভারের তামি রহমান বলেন, এতগুলো গুণী মানুষের কাছ থেকে পুরস্কার নেব এটা তো স্বপ্নেও কখনও ভাবিনি। আমি কৃতজ্ঞ।

কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে নেওয়া চলচ্চিত্র ‘আলতা বানু’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবির পরিচালক অরুণ চৌধুরী। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা জাকিয়া বারী মম। আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, ফারজানা রিক্তা আর আহসানুল হক মিনু।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে পথ চলেছে এ ছবির গল্প। আর মিলন আছেন গ্রামীণ যুবকের চরিত্রে। পাত্রীকে নিয়ে কিছু গ্রামীণ কুসংস্কার ছড়িয়ে পড়লে হঠাৎ হলুদের দিনই ভেঙে যায় সেই বিয়ে। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর কষ্ট পান মিলন। এরপরই ঘটতে থাকে নানা নাটকীয়তা।

ছবি: জাকির সবুজ

Tags: অরুণ চৌধুরীআলতাআলতা বানুপুরস্কারমমমিলন
Previous Post

কষ্ট ছাড়া মৃত্যুর মেশিন

Next Post

‘ড্রামবাজ’ নিয়ে আসছেন পান্থ কানাই

Next Post
পান্থ কানাই

‘ড্রামবাজ’ নিয়ে আসছেন পান্থ কানাই

মমত্ব প্রকাশে অনন্য ‘আলতা বানু সিস্টারহুড সেলফি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT