চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথের ভরাডুবির দিনে সেন্ট্রালের রানোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 17, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে প্রথমদিন দারুণ কাটিয়েছে সেন্ট্রাল জোন। সাউথ জোনকে ১৯১ রানে অলআউট করে ২ উইকেটে ১৫৪ রানে দিনশেষ করেছে সেন্ট্রালরা। হাতে ৮ উইকেট রেখেই সাউথের চেয়ে ৩৭ রানে পিছিয়ে তারা।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সাদমান ইমলাম ৬৬ ও মার্শাল আইয়ুব ১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আব্দুল মজিদ ৪৪ ও ওপেনার সাইফ হাসান ৩০ রান করে সাজঘরে হাঁটা দেন।

আব্দুর রাজ্জাক ও নাঈম হাসান নিয়েছেন একটি করে উইকেট।

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে এবাদত হোসেনের পেস ও মোশাররফ হোসেনের ঘূর্ণিতে ৪৯.৫ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায় সাউথ জোন। দুই বোলার ৪টি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল।

সাউথের ওপেনার ফজলে মাহমুদ খেলেন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৮, ইমরুল কায়েস ২৬, এনামুল হক বিজয় ২৩ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে আসে ২১ রান করে।

ফজলে মাহমুদ ও এনামুল হক বিজয় ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করে বড় সংগ্রহের আশাই জাগিয়েছিলেন। কিন্তু ৩৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় সাউথের ইনিংস।

Tags: বিসিএললিড স্পোর্টস
Previous Post

পনিরের পুলিৎজার জয়

Next Post

‘স্থাপত্যে বাংলাদেশ’ সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতার শুরু

Next Post

‘স্থাপত্যে বাংলাদেশ’ সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতার শুরু

জুপ সোয়ার্ট মাস্টারক্লাসে নির্বাচিত প্রথম বাংলাদেশী নারী আলোকচিত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT