চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজকে অযোগ্য ঘোষণাকারী এক বিচারপতির বাসায় গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 15, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পাঞ্জাবে বিচারক ইজাজুল আহসানের বাসভবন লক্ষ্য করে দুই বার গুলি চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। কয়েক ঘন্টার ব্যবধানে লাহোরের মডেল টাউনে সুপ্রিম কোর্টের এই বিচারকের বাসায় গুলি চালানো হয় বলে জানিয়েছে ডন।

গত বছর হাইপ্রোফাইল পানামাগেট মামলা নিয়ে রায় দেওয়া ৫ বিচারপতির বেঞ্চের একজন ছিলেন আহসান। এই রায়ের ফলেই তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার পদে অযোগ্য ঘোষিত হন।

এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। হামলার একটি চালানো হয় শনিবার রাত ১০ টা ৪৫ মিনিটে এবং অপরটি চালানো হয় রোববার সকাল ৯ টা ১০ মিনিটে।

পাকিস্তানের প্রধান বিচারপতি মিলান সাকিব নিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেলকে এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও নিজেই এই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।

 

আর দুইদিন আগে নওয়াজ শরীফকে আজীবনের জন্য পাকিস্তানের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন।

পানামাগেট মামলার রায় বাস্তবায়নের ক্ষেত্রে তত্ত্বাবধান ও পরামর্শের জন্য পর্যবেক্ষক বিচারক হিসেবেও আহসানকে নিয়োগ দেওয়া হয়। শরিফ পরিবার এবং ইশক দারের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকউন্ডেবিলিটি ব্যুরো (এনএবি) এবং অ্যাকাউন্টেবিলিটি কোর্টের চলমান প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন তিনি।

এছাড়াও বিতর্কিত নির্বাচন আইন ২০১৭ এর বিরুদ্ধে দায়ের করা ১৭টি পিটিশনের শুনানি করা তিন সদস্যের বেঞ্চেরও অংশ ছিলেন তিনি। সেই বেঞ্চ রুল জারি করে- সংবিধানের আর্টিকেল ৬২ ও ৬৩ এর অধীনে অযোগ্য ঘোষিত কেউ কোন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারবে না। এই রুলের ফলে পাকিস্তান মুসলিম লীগ, এন এর প্রধান পদ থেকেও সরে যেতে হয় নওয়াজ শরীফকে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেলকে (আইজি) এই ঘটনার রিপোর্ট জমা দিতেও বলেছেন তিনি।

তবে শরীফের ব্যক্তিগত সহকারীকে সুপ্রিম কোর্টের এই বিচারকের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন।

রেঞ্জারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই বিচারকের বাসভবনের বাইরে মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক আহমেদ খান বলেছেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি হামলাকারীকে গ্রেপ্তারের এবং তদন্ত প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের এই বিচারকের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। ।

নিরাপত্তা বাহিনীর রিপোর্ট অনুযায়ী, গত রাতে বিচারক আহসানের বাড়ির সদর গেটের কাছে নাইনএমএম পিস্তলের ‍বুলেটের খোসা পাওয়া গেছে। আর অপরটি পাওয়া গেছে সকালে রান্না ঘরের জানালার কাছে।

ফরেনসিক বিশেষজ্ঞরা বাসভবনটি দুইবার পরিদর্শন করেছেন এবং প্রমাণ সংগ্রহ করেছেন। নিরাপত্তা ক্যামেরার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে তারা।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) এবং লাহোর হাই কোর্ট বার অ্যাসোসিয়েশন (এলএইচসিবিএ) এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার চেয়েছে।

এসসিবিএ প্রেসিডেন্ট পির কালিম খুরশিদ ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সোমবার আদালতের কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিচার বিভাগকে চাপ প্রয়োগের চেষ্টাকে আমরা অনুমোদন দেবো না। দেশের সকল বিচারক এই সুপ্রিম কোর্টের বিচারকের সাথে  আছে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপার্সন আসিফ আলি জারদারি এই হামলাকে উদ্বেগজনক জানিয়ে বিচারিক তদন্ত চেয়েছেন।

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানও এর তীব্র নিন্দা জানিয়ে একে বিচার বিভাগকে চাপ প্রয়োগের কৌশল বলে অভিহিত করেছেন।

Tags: নওয়াজ শরীফপাকিস্তানলাহোর
Previous Post

গিয়াস উদ্দিন সেলিমের কাছে ‘জল’ এতো প্রিয় কেন?

Next Post

মানুষ পৃথিবীর যে ক্ষতি করছে, এটা তার প্রতীকি প্রতিবাদ

Next Post

মানুষ পৃথিবীর যে ক্ষতি করছে, এটা তার প্রতীকি প্রতিবাদ

ম্যানইউর হারে আগেভাগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT