চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেল হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের সাজা হওয়া উচিত’

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
2:40 অপরাহ্ন 26, জুন 2016
in অন্যান্য, আদালত
A A

জাতীয় চার নেতা হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের অবশ্যই সাজা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

ষড়যন্ত্রকারীদের সাজা না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। একই সাথে যাবজ্জীবন সাজা নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি।

প্রথমবারের মতো প্রধান বিচারপতি হিসেবে কাশিমপুর কারাগার পরিদর্শনে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। কারাগারে পৌঁছানোর পর গার্ড অব অনার দেওয়া হয় তাকে। এরপর সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। এখানে কারাগার নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শনের পর কারা কর্মকর্তারা কাশিমপুর কারাগারের সার্বিক অবস্থা তুলে ধরেন।

জানানো হয় বর্তমানে কাশিমপুর কারাগার-১ এ ১২১২ জন ও কাশিমপুর-২ এ ২৫৪৩ জন, হাই সিকিউরিটি কারাগারে ১৯৫১ জন এবং মহিলা কারাগারে ৩৩৪ জন বন্দী আছেন। এরপর প্রধান বিচারপতি তার বিচারিক জীবনে বিভিন্ন মামলায় পরিচালনায় তার অভিজ্ঞতার কথা জানান।

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, জেল হত্যা মামলায় ষড়যন্ত্র এটা প্রমাণিত হলো। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হয়ে গেলাম, এরা পরিকল্পিতভাবে খুন করবে, যারা এই পরিকল্পনার মধ্যে থাকবে তাদের প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত।

ফৌজদারীসহ বিভিন্ন আইনের দুর্বলতা নিয়ে আলোচনার সময় যাবজ্জীবন কারা দণ্ডাদেশ নিয়ে নিজের মতামত জানান প্রধান বিচারপতি।

অনুষ্ঠান শেষে কারাগারের সেলে গিয়ে বন্দিদের খোঁজ খবর নেন প্রধান বিচারপতি। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিচার বিভাগ ও কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

তনু হত্যা: সময়ের ফাঁদে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

Next Post

‘মিতুকে গুলি করে ওয়াসিম’

Next Post

‘মিতুকে গুলি করে ওয়াসিম’

শহীদ জননীর জন্ম-মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT