চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য আলোয় বর্ষবরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 14, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

সাভারে পক্ষঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে বাংলা নববর্ষের আনন্দ উপভোগ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রায় ৩শ’ শিশুর সঙ্গে নেচে গেয়ে উৎসব আমেজে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নববর্ষকে স্বাগত জানান তারা।

সাভারের সিআরপিতে উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলে সহজভাবে বেড়ে উঠতে স্বাভাবিক শিশুদের সঙ্গে পড়ানো হয় বিশেষ চাহিদা সম্পন্ন ওই শিশুদের। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এসব শিশুর সঙ্গে উৎসব পালন করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং অন্য কর্মীরা শিশুদের হাতে তুলে দেন নববর্ষের উপহার। সময় নিয়ে কথা বলেন শিশু ও অভিভাবকদের সঙ্গে। বর্ষবরণের উপহার পেয়ে আনন্দ আলোয় ভেসে যায় তারা।

শিশুদের পড়ালেখার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক এবং বিদ্যালয়ের জন্য বিশেষ উপহারও দেয়া হয় সেসময়। আলোচনা পর্বে শিশুদের বিশেষ যত্ন নেয়ার কথা বলেন বক্তারা।

উৎসবে বিদ্যালয়ের শিশুদের বর্ষবরণের পরিবেশনা মুগ্ধ করে অতিথিদের। পরে শিশুদের সঙ্গে নিয়ে একসঙ্গে নাচ-গান করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মীরা। শিশুদের সঙ্গে উৎসবে অংশ নেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

পরের বার এ শিশুদের সঙ্গে আরও বড় আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের ঘোষণা দেয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

Tags: নববর্ষপ্রকৃতি ও জীবনলিড নিউজ
Previous Post

আল্পনার রঙে রঙিন ঢাকা

Next Post

বর্ষবরণে বর্ণিল উৎসবে মেতেছে বাংলাদেশ

Next Post

বর্ষবরণে বর্ণিল উৎসবে মেতেছে বাংলাদেশ

নববর্ষে মানবতাবোধ জাগিয়ে তুলতে মঙ্গল শোভাযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT