চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিজ’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বাই ইন্ডিয়ান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 13, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ বলে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এমন ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন ‘কাটার মাস্টার’। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন যার মধ্যে দুটি আবার ইনিংসের ১৯তম ওভারে! ওই সময় হায়দরাবাদের দরকার ছিল ১২ বলে ১২, ওভারটিতে ফিজ দিলেনও কেবল এক রান। এমন প্রদর্শনীর পর ‘দ্যা ফিজ’কে নতমস্তকে অভিনন্দন জানিয়েছে মুম্বাই।

বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৪৭ রান তোলে মুম্বাই। রান তাড়ায় নেমে ঋদ্ধিমান সাহা (২২) ও শেখর ধাওয়ানের (২৮ বলে ৪৫) ৬.৫ ওভারে ৬২ রানের উদ্বোধনী জুটিতে ভর করে বড় জয়ই দেখছিল সানরাইজার্স হায়দরাবাদ।

এমন ম্যাচে বোলারদের উপর ভর করেই কক্ষপথে ফেরে মুম্বাই। বল হাতে ম্যাজিক দেখিয়ে মোস্তাফিজ, বুমরাহ ও ২০ বছর বয়সী লেগস্পিনার মায়াঙ্ক মার্কান্দে ম্যাচ জমিয়ে তোলেন। মার্কান্দে চার ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। দুই উইকেট শিকার বুমরাহর। আর মোস্তাফিজের দখলে ২৪ রানে ৩ উইকেট।

নিজের তৃতীয় ওভারেও মাত্র ৩ রান দিয়েছিলেন। তবে মোস্তাফিজ প্রশংসা পাচ্ছেন তার চতুর্থ, আর দলের ১৯তম ওভারের কারণেই। ১২ বলে যখন ঠিক সমান রান দরকার হায়দরাবাদের, ওভারটিতে মাত্র এক রানেই দুই ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান টাইগার পেসার।

এরপরও ম্যাচ হেরেছে মুম্বাই। কিন্তু তাতে বৃথা যাচ্ছে না মোস্তাফিজের লড়াই। মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজে উচ্ছ্বাস ঝরেছে ফিজকে নিয়ে। লেখা হয়েছে, ‘আন্তরিক এক পারফরম্যান্স। মোস্তাফিজ তার সর্বোচ্চটাই দিয়েছেন। আর অন্তিম ওভারে দারুণ এক বোলিং।’

আরেক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘অন্তিম ওভারে দুই উইকেট! মাথা নত অভিবাদন ফিজ।’

Tags: আইপিএল ২০১৮মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
Previous Post

​সব বাধা পেরিয়ে জাহাঙ্গীরনগরে বর্ষবরণের শেষ প্রস্তুতি

Next Post

সরকার বি‌রোধী লিফলেট বিতরণের সময় ৫ হিযবুত সদস্য আটক

Next Post

সরকার বি‌রোধী লিফলেট বিতরণের সময় ৫ হিযবুত সদস্য আটক

মঙ্গল শোভাযাত্রা শুরুর ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT