চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ মে মহাকাশে ভাসবে বঙ্গবন্ধু-১ উপগ্রহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 11, এপ্রিল 2018
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
স্যাটেলাইট

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ আগামী ৪ মে আমেরিকান সংস্থা স্পেসএক্স-এর মাধ্যমে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন উপগ্রহের প্রকল্প পরিচালক মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

বুধবার স্পেসএক্স এর পক্ষ থেকে মহাকাশে উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়।

মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট ৩.৫ মেট্রিক টন ওজনের বঙ্গবন্ধু-১ উপগ্রহটি কেপ ক্যানাভেরাল পেড থেকে উৎক্ষেপণ হবে এবং নির্দিষ্ট মহাকাশস্থলে পৌঁছতে ৮ দিন সময় নেবে।

এই উপগ্রহ উৎক্ষেপণে দায়িত্বপ্রাপ্ত আমেরিকান বেসরকারি মহাকাশ উৎক্ষেপণ ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স গত ৩০ মার্চ এটি গ্রহণ করে এবং এর উৎক্ষেপণে যাবতীয় কাজ সম্পন্ন করেছে উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, ‘এখন তারা (স্পেসএক্স) শেষ মুহূর্তের প্রয়োজনীয় কাজগুলো করছে।’

সরকারি সূত্র জানায়, স্পেসএক্স ইতোপূর্বে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ফ্যালকন-৯ ব্যবহার করে এই উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ওই সময় প্রচন্ড ঝড়ে (হারিকেন ইরমা) ক্ষতিগ্রস্ত হতে পারে বিধায় তখন উৎক্ষেপণ করা হয়নি।

তারা জানান, সরকার ২০১৫ সালের মে মাসে বঙ্গবন্ধু-১ উপগ্রহ প্রকল্পটি গ্রহণ করে এবং একই বছর নভেম্বর মাসে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান থালেস অ্যালেনিয়া স্পেস-এর সঙ্গে ২৪৮ মিলিয়ন ডলারে কাজটি সম্পন্ন করার জন্য চুক্তি স্বাক্ষর করে।

থালেস অ্যালেনিয়া গত কয়েক মাস আগে বঙ্গবন্ধু-১ উপগ্রহ তৈরির কাজ সম্পন্ন করে এবং ফ্রান্সের ক্যানেসে একটি ওয়্যারহাউসে তা সংরক্ষণ করে। পরে গত ২৯ মার্চ উপগ্রহটি ফ্লোরিডায় স্থানান্তর করা হয়।

উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দু’টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়েছে।

Previous Post

নারী উদ্যোক্তাদের জন্য ৯% সুদে ঋণ

Next Post

সেরা পাঠক হওয়ার সুযোগ বৃহস্পতিবার পর্যন্ত

Next Post

সেরা পাঠক হওয়ার সুযোগ বৃহস্পতিবার পর্যন্ত

ভিসি ভবন

উপাচার্যের বাসভবনে তাণ্ডবের ঘটনায় ৪ মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT