চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: একাংশের বিক্ষোভ টিএসসিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 10, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

আন্দোলন স্থগিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

এসব আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন জানান, সরকারের পক্ষ থেকে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি। এই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারের উপর মহল থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

কোটার পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সঞ্জয় কুমার মন্ডল চ্যানেল অাই অনলাইনকে বলেন: ‘প্রথমত আমরা সরকারের এক মাসের আশ্বাস বিশ্বাস করি না। সরকারকে তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে হবে এবং সাত দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন চালিয়ে যাব এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করব।’

তিনি অারও বলেন: ‘আমরা চাই কোটার সংস্কার। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। আমাদের কোনো প্রতিনিধি নাই এবং কোনো প্রতিনিধি আমরা পাঠাবো না।’

কেন্দ্রীয় কমিটি তাদের বোঝানোর চেষ্টা করলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ সেটি না মেনে সকাল ১১টা থেকে তারা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে।

এক পর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে চারুকলা পর্যন্ত যান। শাহবাগে পুলিশের অবস্থান দেখে ফিরে এসে টিএসসিতে অবস্থান নেন।

এর আগে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলে মানববন্ধন করে রাজু ভাস্কর্যের সামনে।

রোববার পাঁচ দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

রাতভর সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে পুলিশ ও আন্দোলনকারীদের তাণ্ডব।

এরপর সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর ১ মাসের জন্য চলমান অান্দোলন স্থগিত ঘোষণা করা হয়।

তবে আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে সোমবার রাতেই রাজু ভাস্কর্যে অবস্থান নেয় কোটা সংস্কার দাবি করা সাধারণ আন্দোলনকারীরা।

এ সময় তারা সরকারের সাথে আলোচনায় বসা কমিটিকে ‘অবাঞ্ছিত ঘোষণা’ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ১৫ এপ্রিলের মধ্যে কোটা সংস্কারের দাবি না মানলে পরদিন ১৬ এপ্রিল সারাদেশের শিক্ষার্থীরা ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির মাধ্যমে রাজধানীতে এসে আন্দোলন করবে বলেও জানানো হয়।

Tags: টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়রাজু ভাস্কর্য
Previous Post

ঐতিহ্যের আহসান মঞ্জিল

Next Post

‘যে কেউই রোবট বানাতে পারবে’

Next Post

'যে কেউই রোবট বানাতে পারবে'

রোহিঙ্গা-গণহত্যা

রোহিঙ্গা নির্যাতন তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT