চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে সুলতানা চতুর্থ, শাকিল ষষ্ঠ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 09, এপ্রিল 2018
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অন্যান্য ইভেন্টে যখন বাংলাদেশের অ্যাথলেটরা ব্যর্থ। তখন সাফল্যের দেখা পেয়েছে শুটিং। রোববার আব্দুল্লাহ হেল বাকী রৌপ্যপদক জেতার পর এবার মেয়েদের বিভাগে অল্পের জন্যে তৃতীয় স্থান হাতছাড়া করেছেন সুলতানা। চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোমবার বাংলাদেশের দু্ই প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠলেও পদক জিততে পারেননি। বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উম্মে সুলতানা চতুর্থ হন। কোয়ালিফিকেশন রাউন্ডে ৪১০.৫ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন ২৪ বছর বয়সী এই শুটার।

এই ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরেক প্রতিযোগী সাইদা হাসান ৪০৭.৪ স্কোর করে দশম হওয়ায় আট জনকে নিয়ে হওয়া ফাইনালে উঠতে পারেননি।

একই দিন ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে ওঠা শাকিল আহমেদ ষষ্ঠ হন। কোয়ালিফিকেশন রাউন্ডে অষ্টম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই শুটার।

এই ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরেক প্রতিযোগী মো. আনোয়ার হোসেন ত্রয়োদশ স্থান পেয়েছেন।

Tags: কমনওয়েলথ গেমসলিড স্পোর্টস
Previous Post

শাহবাগ ও আশেপাশের এলাকায় আবার জড়ো হচ্ছে আন্দোলনকারীরা

Next Post

ভিসি ভবনে হামলার দায় অস্বীকার আন্দোলনকারীদের

Next Post

ভিসি ভবনে হামলার দায় অস্বীকার আন্দোলনকারীদের

উপাচার্য ভবন ভাংচুরের প্রতিবাদে শিক্ষক সমিতির মানবন্ধন মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT