চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে প্রশ্নপত্র পায় জালিয়াত চক্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 07, এপ্রিল 2018
in অপরাধ
A A

বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা, বিসিএস ও বিশ্ববিদালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে জালিয়াত চক্রের কাছে যায় এবং পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়ে, তা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন: ‘অনেক ছাত্র আছে যাদের পরীক্ষা দেওয়ার বয়স আছে, কিন্তু ছাত্র ভালো না। তাদের মধ্য থেকে একজনকে পরীক্ষার্থী হিসেবে হলে প্রবেশ করানো হয়। ডিভাইসের মাধ্যমে বলে বা যেকোন ভাবে প্রশ্নটা বাইরে পাঠানোই তার দায়িত্ব। প্রশ্ন পাওয়ার পর কয়েকজন মিলে এর সমাধান করে টার্গেট পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করতো তারা। পুরো প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থীর কাছ থেকে প্রতারক চক্র ২-৩ লাখ টাকা নিতো।’

প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত এমনই একটি প্রতারক চক্রের ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে পূবালী ব্যাংকের কর্মকর্তা মনিরুল ইসলাম ওরফে সুমন, সোনালী ব্যাংকের কর্মকর্তা অসীম কুমার দাস, কৃষি ব্যাংকের কর্মকর্তা সোহেল আকন্দসহ এই ১০ জনকে আটক করা হয়।

পুলিশ বলছে, সম্প্রতি অনার্সের ইংরেজী পরীক্ষায় রাজবাড়িতে তারা জালিয়াতির আশ্রয় নেন এবং এইচএসসি পরীক্ষাতেও এটা শুরুর চেষ্টা করছিলেন।

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন: ‘‘ইলেক্ট্রনিক্স ডিভাইস ‘মাস্টার কার্ড’ ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছেন ব্যাংকে। তারপর নিজেরাই সেই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে বৃহৎ পরিসরে প্রতারণা শুরু করেন।

ক্রেডিট কার্ডের মতো দেখতে একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস তারা নিজেরা তৈরি করে। এর ভেতরে সিমকার্ড প্রবেশ করানো যায় এবং কল রিসিভ করা যায়। তবে ওই ডিভাইস থেকে কল করা যায় না।

পরীক্ষার আগে যেসব পরীক্ষার্থী চুক্তিবদ্ধ হবেন তাদেরকে এই ডিভাইস সরবরাহ করে চক্রটি। এর সঙ্গে ছোট একটি এয়ারফোন থাকে। তারা হলে প্রবেশ করার পর বাইরে থেকে চক্রের সদস্যরা প্রশ্নের সমাধানগুলো বলতে থাকেন এবং হলে সেসব পরীক্ষার্থীরা এয়ারফোনের মাধ্যমে শুনে উত্তর দিতে থাকেন।’’

গোয়েন্দা পুলিশের এই উপ-কমিশনার বলেন: ‘চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত। নিয়োগ পরীক্ষাগুলো সাধারণত শুক্রবারে হয়। পরীক্ষাকে সামনে রেখে বৃহস্পতিবার তারা ঢাকায় আসেন এবং পান্থপথে একটি রুমে মিলিত হন। পরীক্ষার দিন ওই রুম থেকেই প্রশ্নপত্র সমাধান করে ডিভাইসের মাধ্যমে কাঙ্খিত পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করা হয়।’

বাংলাদেশ ব্যাংকের এডি আবু জাফর মজুমদার এ চক্রের অন্যতম সদস্য উল্লেখ করে ডিবির ওই কর্মকর্তা বলেন: এর মূলহোতা পুলকেশ দাস নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দেন। কিন্তু আসলে এই জালিয়াতিই তার একমাত্র কাজ। সে তার বিশ্বস্ত সহযোগী কার্জনের সহযোগিতায় ইলেক্ট্রনিক্স ডিভাসগুলো সংগ্রহ করেন। তাদের দু’জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tags: জালিয়াত চক্রডিবিপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁসলিড নিউজ
Previous Post

চঞ্চল আমার কাছে বরাবরই বিশেষ একটি নাম: জয়া

Next Post

লরির ধাক্কায় প্রাণ গেল ১৪ কানাডীয় হকি তারকার

Next Post

লরির ধাক্কায় প্রাণ গেল ১৪ কানাডীয় হকি তারকার

ওবায়দুল কাদের

জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT