চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছর পর বিজ্ঞাপনে ইমন-নিপুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 04, এপ্রিল 2018
in বিনোদন
A A
ইমন-নিপুণ

সাত বছর পর আবারো এক সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন  ইমন ও নিপুণ। একটি শপিং মলের বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন এই দুই তারকা।

যদিও আলাদাভাবে দু’জনার ব্যস্ততা চলচ্চিত্রকে ঘিরে। একসঙ্গে জুটি বেঁধে তারা ‘মায়ের মমতা’ ও ‘এই তো ভালোবাসা’ শিরোনামের দু’টি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও কয়েকটি টেলিফিল্ম ও একটি প্রসাধনীর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন ইমন-নিপুণ।

এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা বাশার। বুধবার সকালে রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়। এদিনই মিরপুরে বাকি দৃশ্যধারণ করা হবে।

ইমনকে এই বিজ্ঞাপনে দেখা যাবে চলচ্চিত্র তারকা হিসেবে, নিপুণ থাকছেন তার স্ত্রী। চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন, বিজ্ঞাপনের গল্পে দেখা যাবে আমি ফিল্মের ব্যস্ত অভিনেতা।

তিনি বলেন, কাজের চাপে শিডিউল মেলানো কঠিন! পরিবারকেও ঠিকমত সময় দিতে পারি না। আমার স্ত্রী থাকে নিপুণ। অনেকদিন পর নিপুণের সঙ্গে কাজ করছি। সে আমার ভালো বন্ধু। ভালো লাগছে।

নিপুণ বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ‘প্রম্পটার’ নামে একটি নাটকে কাজ করেছিলাম ইমনের সঙ্গে। প্রায় বছর দেড়েক পর আবার একসঙ্গে কাজ করছি। বেশ এনজয় করছি।ইমন-নিপুণ

জানা গেছে, আজই এই বিজ্ঞাপনের শুটিং শেষ হবে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে। বিজ্ঞাপনটি নির্মাণে সার্বিক তত্বাবধানে রয়েছে এশিয়াটিক।

আগামীকাল বৃহস্পতিবার সকালের ফ্লাইটে কলকাতা যাবেন ইমন। সেখানকার ফিচার চলচ্চিত্র ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ এ অভিনয় করছেন তিনি। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন সায়নী ঘোষ।

নিপুণ অভিনীত ‘ধূসর কুয়াশা’ ছবিটি রয়েছে মুক্তি অপেক্ষায়। দু-দফায় এই ছবির মুক্তির তারিখ বদলের পর চূড়ান্তভাবে জানা যায়নি কবে মুক্তি পাবে।

Tags: ইমননিপুণলিড বিনোদন
Previous Post

এবার ইংল্যান্ডকে ডাকছে পাকিস্তান

Next Post

১৫০ তম মঞ্চায়নের পথে একক নারী চরিত্রের মঞ্চ নাটক ‘লালজমিন’

Next Post
লালজমিন’ এর দৃশ্যে মোমেনা চৌধুরী

১৫০ তম মঞ্চায়নের পথে একক নারী চরিত্রের মঞ্চ নাটক ‘লালজমিন’

প্রথমের স্বাদ পেতে উদগ্রীব মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT