চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র দিবসের উপস্থাপনায় ফেরদৌস, পিয়া ও ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 02, এপ্রিল 2018
in বিনোদন
A A
চলচ্চিত্র দিবস

এফডিসিতে ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র দিবস পালন হতে যাচ্ছে ৩ এপ্রিল(মঙ্গলবার)। জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করতে দিনভর থাকছে নানা আয়োজন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্র দিবসের এই আয়োজনে উপস্থাপনা করবেন জনপ্রিয় তিন তারকা। তারা হলেন ফেরদৌস, পিয়া জান্নাতুল ও ইমন। চিত্রনায়ক ফেরদৌসকে গত কয়েক বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাচ্ছে।

অন্যদিকে, পিয়া জান্নাতুল ট্রাভেলস শো, যাদুশিল্পী জুয়েল আইচের সঙ্গে মেরিল-প্রথম আলোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনা ছাড়া সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর উপস্থাপনা দিয়ে নজর কেড়েছিলেন। সাবেক এই ‘মিস বাংলাদেশ’ চ্যানেল আই অনলাইনকে বলেন: উপস্থাপনা করার জন্য অনেক অফার আসে কিন্তু আমি খুব বেশি উপস্থাপনা করিনা। হাতে গোনা দু’একটা যা করি তা বড় বড় ইভেন্টের।

‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির এই নায়িকা বলেন: চলচ্চিত্র দিবসে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছি, কারণ অন্যান্যবারের তুলনায় এবার জমকালো আয়োজন হতে যাচ্ছে। তাছাড়া আমি এই চলচ্চিত্রের একজন নিবন্ধিত শিল্পী। সবমিলিয়ে আমার সঞ্চালনায় অনুষ্ঠানটি যেন প্রাণবন্ত বেশি হয়, সেই চেষ্টা করবো।

চিত্রনায়ক ইমন বলেন, অভিনয় মূল পেশা হলেও উপস্থানার জায়গাটা বেশ মজার। মাঝেমধ্যে চলচ্চিত্র সংশিষ্ট অনুষ্ঠানের উপস্থাপনা পেলে মিস করিনা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান: ফেরদৌস ও পিয়া জান্নাতুলের উপস্থাপনা ছাড়াও মাঝেমধ্যে মঞ্চে দেখা যাবে আমিন খান, পূর্ণিমাকেও। এদিকে, আগামীকাল সকাল থেকেই এফডিসিতে নানা আয়োজনে পালন করা হবে এবারের চলচ্চিত্র দিবস। সকাল ৯ টা ৩০ মিনিটে এফডিসি চত্বরের মূল মঞ্চে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেটি উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর স্বাগত বক্তব্য রাখবেন তথ্য প্রতিমন্ত্রী, এফডিসির এমডি, তথ্য সচিব প্রমুখ। এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন হাসান ইমান। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে আরো থাকছে সকাল ১১ টায় র‍্যালী, ১১ টা ৩০ মিনিটে মেলা উদ্বোধন, ১২ টায় টক শো, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩ টায় সেমিনার ও ৫ টায় চিত্রতারকাদের উপস্থিতিতে সংস্কৃতিক অনুষ্ঠান।

সেখানে বিভিন্ন জনপ্রিয় গানে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, সাইমন, মাহি, জায়েদ খান, পপি, রোমানা নীড়, জয় চৌধুরী, সাঞ্জু জন, বিপাশা কবির, শিরিন শিলা, শিপন প্রমুখ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চলচ্চিত্র দিবস পালন উপলক্ষে এফডিসিতে উৎসবের আমেজ বিরাজ করছে। এফডিসির মূল ফটক থেকে প্রায় প্রতিটি ফ্লোর সাজানো হয়েছে লাল, নীল, হলুদ বাতি দিয়ে। এছাড়া এফডিসির বিভিন্ন অলিগলির রাস্তায় আঁকা হয়েছে নানা আলপনা। বিশেষ করে রাতের এফডিসির চেহারাই পাল্টে গেছে। শিল্পী সমিতি ও তার সংলগ্ন পুরো বাগান সাজানো হয়েছে নানান রঙে বাতি দিয়ে।

Tags: ইমনএফডিসিচলচ্চিত্র দিবসজায়েদ খানপিয়াফেরদৌসলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

একজন খেলোয়াড় অনেক উপরে তুলে দিতে পারেন দেশের পতাকা

Next Post

ভারতে আবারও গোল করে জেতালেন সাবিনা

Next Post
ফাইল ছবি

ভারতে আবারও গোল করে জেতালেন সাবিনা

চ্যাম্পিয়ন মেয়েরা ফিরছে রাতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT