চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন খেলোয়াড় অনেক উপরে তুলে দিতে পারেন দেশের পতাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 02, এপ্রিল 2018
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ক্রিকেটে গত কয়েক বছরে বাংলাদেশের সফলতা অনেক। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশ দলের এই সফলতা এখন সম্মানের সঙ্গে দেখে বিশ্ববাসী।

জাতীয় দলে ভালো খেলার পাশাপাশি বাংলাদেশের বেশকিছু খেলোয়াড় আইপিএলসহ বিভিন্ন দেশের ক্রিকেট লীগে প্রতিনিধিত্ব করছেন। সেখানেও স্বগৌরবে সফল হচ্ছেন তারা। এ কারণে ক্রিকেট বিশ্বে সমীহের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। এ বিষয়টি আরও একবার সবার সামনে নিয়ে এসেছেন প্রবাসী সাংবাদিক ফরহাদ টিটো।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘‘ছেলেটা খুব কম বয়সে হয়তো শাহরুখ, সালমান, আমিরের মুভি দেখে উদ্বেলিত হয়েছে। কারিনা ক্যাটরিনাদের দেখে ভেবেছে ওরা তো স্বপ্নের মানুষ। ওদের সামনে যাওয়া, কোনোদিন সামনে থেকে দেখা কোনো জনমেই হবার নয়।

ছেলেটা হয়তো খুব কম বয়সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে বসে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে ব্যাট করতে দেখে লাফিয়ে উঠেছে।

সেই ছেলেটা আজ আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানস এর নতুন খেলোয়াড়, সম্ভাব্য বোলিং ভরসার নাম। তার সঙ্গে হয়তো গায়ে পড়ে কথা বলতে চাইবেন, কাছে আসতে চাইবেন এখন সালমান-শাহরুখ বা কারিনা-রা। টেন্ডুলকার তো থাকছেনই যখন-তখন।

বলছিলাম আমাদের মোস্তাফিজের কথা। এর আগে হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে তারকা খ্যাতি পেলেও মুম্বাই দলে যোগ দেয়ার আনন্দই তো অন্যরকম। পুরো এশিয়ায় সবচাইতে বেশি সিনে তারকার শহর, বেশি মানুষের শহর, বলিউডের প্রাণকেন্দ্র, ভারতীয় ক্রিকেট ঈশ্বর সুনীল-শচীনের শহর এই মুম্বাই।

এখন খোদ মুম্বাই ভাববে মোস্তাফিজকে নিয়ে। চোখে চোখে রাখবে তাকে। জড়িয়ে রাখবে ভালোবাসায়। তাদের খেলার দিন জীবন দিতে চাইবে ওরা ফিজের জন্য।

একজন খেলোয়াড় অনেক উপরে তুলে দিতে পারেন একটা দেশের পতাকা, দেশের সম্মান। প্রিয় মোস্তাফিজের জন্য ভালোবাসা। অফুরন্ত শুভকামনা।’’

Tags: আইপিএলক্রিকেটপতাকামোস্তাফিজমোস্তাফিজুর রহমান
Previous Post

ভিন্ন স্বাদের চা নিয়ে জনারণ্যে মিলিয়ে থাকা এক উদ্যোক্তা

Next Post

চলচ্চিত্র দিবসের উপস্থাপনায় ফেরদৌস, পিয়া ও ইমন

Next Post
চলচ্চিত্র দিবস

চলচ্চিত্র দিবসের উপস্থাপনায় ফেরদৌস, পিয়া ও ইমন

ফাইল ছবি

ভারতে আবারও গোল করে জেতালেন সাবিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT