চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে গাড়ির ধাক্কায় পুরনো ভবন ধসে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 01, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
ভারত-ইন্দোর-ভবন ধস

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে একটি চারতলা ভবন ধসে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার কিছু পরে ইন্দোরের সরবাতি বাসস্ট্যান্ডের কাছে পুরনো ওই ভবনটি ধসে পড়ে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে, একটি ভারী বাহনের ধাক্কায় ৫০ বছরের পুরনো ওই ভবনটি ধসে পড়ে।

ভবনের ধ্বংসস্তুপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তাদের মধ্যে দু’জন গুরুতর আহত। তাদেরকে ইন্দোরের সরকারি এমওয়াই হসপিটালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দমকলবাহিনীর একটি বড় উদ্ধারকারী দল রাত থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছে। ইন্দোরের কালেক্টর নিশান্ত ওয়ারওয়াড়ে এনডিটিভি’কে জানিয়েছেন, ধ্বংসস্তুপের ভেতর আরও দুই থেকে পাঁচজন এখনো আটকা পড়ে থাকতে পারে।

ভারত-ইন্দোর-ভবন ধস
সিসিটিভি ফুটেজ থেকে ধারণকৃত ভবন ধসের ছবি

স্থানীয়রা জানান, জীর্ণদশার ওই ভবনে এমএস হোটেল নামে একটি হোটেল কোম্পানি ব্যবসা চালাচ্ছিল। ভবন ধসের শিকার বেশিরভাগই হোটেলের ওপরের তিনটি তলায় ঘটনার সময় ছিলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইটবার্তায় জানান, উদ্ধার অভিযানের দিকে কড়া নজর রাখছেন তিনি। এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ এবং আহতের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মন্ত্রী।

Tags: ভবন ধসভারত-ভবন ধস
Previous Post

খালেদা জিয়ার অসুস্থতার গুজব ছড়িয়ে লাভ হবে না: মোহাম্মদ নাসিম

Next Post

মায়ের পাশ থেকে ১৬ দিনের নবজাতককে চুরি করল বানর

Next Post

মায়ের পাশ থেকে ১৬ দিনের নবজাতককে চুরি করল বানর

'আব্বাস'-এ নিরবের সঙ্গী আলেকজান্ডার বো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT