চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ ৭৫ বছর পর আবারও সাগরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 01, এপ্রিল 2018
in অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-ব্রিটিশ জাহাজ-শ্রীলঙ্কা উপকূল-জাপানি বোমা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি যাত্রীবাহী ব্রিটিশ জাহাজ ৭৫ বছর পর আবারও সাগরের ওপর ভাসিয়েছে শ্রীলঙ্কা।

এসএস সাগাইং নামের জাহাজটি ১৯৪২ সালে জাপানি বোমার আঘাতে ডুবে গিয়েছিল। জাহাজটির বেশিরভাগ যাত্রী এবং মালপত্র উদ্ধার করা সম্ভব হলেও জাহাজটিকে সে সময় বাঁচানো যায়নি। এতদিন ধরে শ্রীলঙ্কা উপকূলে ত্রিঙ্কোমালি খাঁড়িতে প্রায় ৩৫ ফুট বা ১১ মিটার পানির নিচে ডুবে ছিল এসএস সাগাইং।

অবশেষে কয়েক মাসের মেরামতি কাজের পর শ্রীলঙ্কার নৌবাহিনীর ইস্টার্ন ন্যাভাল কমান্ড ইউনিটের চেষ্টায় শনিবার পানিতে ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই জাহাজ।দ্বিতীয় বিশ্বযুদ্ধ-ব্রিটিশ জাহাজ-শ্রীলঙ্কা উপকূল-জাপানি বোমা

শনিবারই এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, জাহাজটিকে ভাসিয়ে তুলতে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর ৪৫২ ফুট লম্বা জাহাজটির মূল কাঠামো দৃঢ় করার কাজ শুরু হয়।

পানি বের করে ফেলার আগে জাহাজটির ভাসমানতা ফিরিয়ে আনতে আবার পরবর্তীতে জাহাজের আরেকটি অংশ তৈরি করা হয়। তৈরি অংশটি ডুবুরিদের একটি দল মূল অংশের সাথে জোড়া দিতে সাহায্য করে। এরপর সাগাইংকে পানির ওপর ভাসিয়ে তোলা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-ব্রিটিশ জাহাজ-শ্রীলঙ্কা উপকূল-জাপানি বোমা
বোমার আঘাতে ডুবে যাওয়ার আগের ছবি

এর আগ পর্যন্ত ডুবে যাওয়া বিধ্বস্ত জাহাজটি ওই খাঁড়িতে নৌবাহিনীর জাহাজের জন্য জেটি হিসেবে ব্যবহৃত হতো।

Tags: দ্বিতীয় বিশ্বযুদ্ধবিশ্বযুদ্ধ
Previous Post

বড় লিডের পথে ইংল্যান্ড

Next Post

কফি শপের সূচনা সারথী সাকিব-ফাহমিদা

Next Post

কফি শপের সূচনা সারথী সাকিব-ফাহমিদা

মালিতে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT