চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে মাশরাফিকে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
6:54 অপরাহ্ন 31, মার্চ 2018
in শিক্ষা
A A

মাশরাফি বিন মুর্তজা কোথাও যাবেন আর ভক্তদের জটলা হবে না, চারদিকে হৈ চৈ হবে না, সেলফি শিকারীরা ঘিরে ধরবেন না, সেটা কি কখনও সম্ভব?

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী জগন্নাথ হল খেলার মাঠে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান আকর্ষণ ছিলেন দেশের সেরা অধিনায়ক।

শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, শনিবার সকাল ৮টায় ঢাবির জগন্নাথ হলে ছাত্রলীগ আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে মাশরাফি উপস্থিত থাকবেন।

এটা শোনার পর থেকেই প্রিয় ক্রিকেটারকে সামনাসামনি এক নজর দেখতে অধীর আগ্রহে ছিলেন ক্রিকেটপ্রেমী

শিক্ষার্থীরা। মাশরাফিকে সরাসরি দেখবেন, সেলফি তুলবেন এগুলোই ছিল তাদের আলোচ্য বিষয়।

কিন্তু সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। সেই সাথে ভক্তদের মন খারাপ হতে থাকে। যদি খেলা না হয় তাহলে তো তাদের মাশরাফি দর্শন হবে না। অবশেষে দুপুর দেড়টায় খেলা শুরু হয়। প্রথম ইনিংসের শেষভাগে ভক্তদের বহুল প্রত্যাশিত ম্যাশ জগন্নাথ হল মাঠে প্রবেশ করেন। মুহূর্তেই খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে জনসমুদ্রে পরিণত হয় ঢাবির জগন্নাথ হল মাঠ।

ভক্তদের আবদার সেলফি তুলবেন তারা। কিন্তু ভক্তের সংখ্যা অসংখ্য। শুরু হয়ে গেলো জটলা। মাশরাফি বিরক্ত না হয়ে হাসিমুখে অনেক ভক্তের আবদার পূরণও করলেন। যারা সেলফি তুলেছেন তারা ছিলেন উচ্ছ্বসিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে স্টেডিয়ামে দূর থেকে খেলতে দেখেছি। তার সাথে ছবি তোলার হাত মেলানোর ইচ্ছা বহুদিনের। আজ সে আশা পূরণ হলো।

এরকম অনেক শিক্ষা

র্থীই আজ মাশরাফির সাথে সেলফি তুলতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে মুঠোফোনে তোলা সেলফিটি ফেসবুকে ছেড়ে দিয়েছেন আর ক্যাপশনে লিখেছেন ‘বসের সাথে একখানা সেলফি’, গুরুর সাথে, মিস্টার ক্যাপ্টেনের সাথে ইত্যাদি ভালবাসা মাখানো ক্যাপশন।

প্রায় ঘণ্টা খানেকের মত ঢাবি ক্যাম্পাসে ক্যাম্পাসে অবস্থান করে বিকেল ৩টার দিকে মাশরাফি ক্যাম্পাস ছাড়েন।

যাবার আগে বলেন, এখানে এসে ভাল লাগছে। বাংলাদেশ জিতলে ঢাবিতে যে আনন্দ মিছিল হয় সেটা অনেক ভাল লাগে। আমাদের জন্য দোয়া করবেন। পড়াশোনা শেষ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারাই।

Tags: মাশরাফি বিন মুর্তজা
Previous Post

মাতৃভাষাও যত্নের সাথে শেখা উচিত

Next Post

আইপিএল খেলতে ভারতে মোস্তাফিজ

Next Post
ছবি: মোস্তাফিজের ফেসবুক থেকে

আইপিএল খেলতে ভারতে মোস্তাফিজ

স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া বিদেশ পাঠানোর মতো অসুস্থ নন: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT