চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যালেস্টাইন সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলি, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 অপরাহ্ন 30, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A

প্যালেস্টাইনের ভূমি দিবসে ২৭ বছর বয়সী কৃষক ওমর সামুরকে গুলি করে হত্যার প্রতিবাদে ইসরায়েল-প্যালেস্টাইন সীমান্তে সমবেত বিক্ষুব্ধদের ওপর ইসরায়েল বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

বিবিসি জানায়, বিক্ষোভরত প্যালেস্টাইনীদের ওপর ইসরায়েল সৈন্য বাহিনীর টিয়ারশেল ও গুলি নিক্ষেপের ফলে আহত হয়েছে আরো অন্তত ৭৫০জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্যালেস্টাইনীদের উত্তাল বিক্ষোভ এবং তা দমনে ইসরায়েলি বাহিনীর কঠোর অবস্থানের কারণে গাজা উপত্যকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে হাজার হাজার বিক্ষুব্ধ প্যালেস্টাইনী ইসরায়েলের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে।

১৯৭৬ সাল থেকে ৩০ শে মার্চ প্যালেস্টাইনীরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করে আসছে। ওই দিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ প্যালেস্টাইন নিহত হন। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছেন প্যালেস্টাইনীরা।

২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এ বছর ‘দ্য গ্রেট রিটার্ন মার্চ’ নামে ওই দিনটি স্মরণে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেয়া হয়। ছয় সপ্তাহব্যাপী এই বিক্ষোভ ১৫ মে শেষ হওয়ার কথা রয়েছে।

প্যালেস্টাইন অফিসিয়াল সূত্র বিবিসিকে জানায়, ‘গ্রেট মার্চ অব রির্টান’ উল্লেখ করে প্যালেস্টাইনরা ইসরায়েল বর্ডারের কাছাকাছি রাফায় পাঁচটি তাঁবু টানিয়ে বিক্ষোভের জন্য অবস্থান করছে। প্যালেস্টাইনের মিডিয়ার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের সীমান্তে প্রায় ১৭ হাজার মানুষ প্রতিবাদ করছে।

আন্দোলনের সঙ্গে থাকা হামাস দাবি করেছে, প্যালেস্টাইনের কৃষককে হত্যা করে ইসরায়েল ভয় দেখানোর চেষ্টা করছে। এমনকি হত্যার প্রতিবাদে অংশগ্রহণ করতেও নিষেধ করছে! হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়া বলেন, আমরা প্যালেস্টাইনের এক ইঞ্চি জমি ছাড় দেবো না।

তবে ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অন্তত ছয়টি স্থানে এই দাঙ্গার ঘটনা ঘটে এবং মূল হোতাদের উদ্দেশে গুলি ছোড়া হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে ইসরায়েল সীমান্তে আরো দ্বিগুণ সৈন্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ দমনে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। গাজা সীমান্তে শতাধিক শার্প শুটার (লক্ষ্যভেদ করতে দক্ষ সেনা) মোতায়েন করেছে দেশটির সরকার।

Previous Post

বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ৫ জনের মৃত্যু

Next Post

‘খাঁচা’র দখলে তিন গুরুত্বপূর্ণ পুরস্কার

Next Post

‘খাঁচা’র দখলে তিন গুরুত্বপূর্ণ পুরস্কার

প্রথম দিনেই সাড়া ফেললো 'কালের পুতুল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT