চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কোচ নিয়োগ নিয়ে বাকযুদ্ধ চরমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 পূর্বাহ্ন 30, জুন 2016
in স্পোর্টস
A A

ভারতীয় জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে রবি শাস্ত্রী বনাম সৌরভ গাঙ্গুলীর মধ্যে দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করেছে। শাস্ত্রীর অভিযোগের উত্তরে সৌরভ মুখ খুলতেই বাকযুদ্ধ চরমে পৌছেছে।

শাস্ত্রীকে পাল্টা আক্রমণ করে বুধবার সৌরভ বলেছেন, শাস্ত্রী যদি মনে করেন কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পিছনে তার হাত আছে তাহলে তিনি ‘নির্বোধের পৃথিবীতে’ বাস করছেন!

ক্ষুব্ধ সৌরভ আরও মনে করেন শাস্ত্রী তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। বোর্ডের তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি শাস্ত্রীকে সরিয়ে কুম্বলেকে ভারতীয় দলের নতুন হেড কোচ বেছে নিয়েছে। কমিটিতে সৌরভ ছাড়াও রয়েছেন শচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণ। ত্রয়ীর মধ্যে বিতর্কের কেন্দ্রে সৌরভ। শাস্ত্রীর ইন্টারভিউ চলাকালীন তার অনুপস্থিতি নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেটমহল।

শাস্ত্রী সরাসরি এ নিয়ে অভিযোগ তােলেন। পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেন ভবিষ্যতে এরকম বৈঠক হলে যেন সৌরভ উপস্থিত থাকেন। তিনি আরো বলেছিলেন, তার ইন্টারভিউয়ের সময় উপস্থিত না থেকে সৌরভ কোচের জন্য এক পদপ্রার্থীকে অপমান তো করেছেনই, অসম্মান করেছেন তার দায়িত্বকেও।

পাল্টা জবাবে সৌরভ বলেন, ‘আমারও একটা পরামর্শ আছে শাস্ত্রীর জন্য। পরেরবার যখন এরকম কোচ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বৈঠক হবে, উনি যেন সশরীরে হাজির থেকে ইন্টারভিউ দেন। থাইল্যান্ডের বিচে যেন হলিডে না করেন।’

Tags: বিসিসিআইভারতীয় ক্রিকেটরবি শাস্ত্রীসৌরভ গাঙ্গুলি
Previous Post

মালালা এখন কোটিপতি

Next Post

ময়মনসিংহে বিপুল পরিমাণ সিমসহ ৩ জন আটক

Next Post

ময়মনসিংহে বিপুল পরিমাণ সিমসহ ৩ জন আটক

মুগডাল আবাদে বাড়ছে জমির উর্বরতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT