চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার পাল্টা জবাব, ৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 30, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A

সাবেক রুশ গোয়েন্দাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগের জের ধরে এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে পাল্টা বহিষ্কার করেছে রাশিয়া।  সেই সাথে সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দেড়শ’রও বেশি কূটনীতিককে দ্রুত বহিষ্কারের ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

মস্কোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও দুঃখজনক আখ্যায়িত করে এর উপযুক্ত জবাব দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া (৩৩)

সাবেক রুশ গোয়েন্দাকে হত্যা চেষ্টার অভিযোগে সোমবার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে রুশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।  এর পর পরই যুক্তরাজ্য, জার্মানি ফ্রান্সসহ আরও ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা হিসেবে ৬০ মার্কিন কূটনীতিককে বহিস্কার করলো রাশিয়া। সেই সাথে ৫ই এপ্রিলের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সিদ্ধান্তের জবাবেই পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কো।  শীঘ্রই আরও ২৮টি দেশের দেড়শ’রও বেশি কূটনীতিকদের বহিস্কারের ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

৪ঠা মার্চ ব্রিটেনের সলসবেরিতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

পাল্টা কূটনীতিক বহিষ্কারের পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।  মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার ন্যুয়ার্ট বলেছেন, রাশিয়ার এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যে সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষ প্রয়োগের ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হন।  এর পরেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ২০ টি দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হয়।

Tags: যুক্তরাষ্ট্র-রাশিয়ালিড নিউজ
Previous Post

অসুস্থ হয়ে ল্যাবএইডে ভর্তি শাকিব খান

Next Post

‘ঊর্ণাজাল’-এ জড়াবে শুক্রবার শিল্পকলা সন্ধ্যা

Next Post

‘ঊর্ণাজাল’-এ জড়াবে শুক্রবার শিল্পকলা সন্ধ্যা

খোদা বক্স মৃধা

আমার গুরু খোদা বক্স মৃধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT