চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেহম্যানও পদত্যাগ করছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 29, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

টেম্পারিং কাণ্ডে স্মিথ, ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যানও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টই হবে অজিদের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

বল টেম্পারিং করে ধরা পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পদ ছাড়তে বাধ্য হন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে দুজনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আরেক হোতা বেনক্রফট নিষিদ্ধ হন ৯ মাসের জন্য।

কেপ টাউন টেস্টের তৃতীয়দিন টিভি ফুটেজে তাদের বল টেম্পারিংয়ের বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষেছেন বেনক্রফট। পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর।

দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মিথ স্বীকার করেন, দলের ‘লিডারশিপ গ্রুপ’ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বেনক্রফটও বলেন, এই ঘটনার পেছনে অধিনায়কের অনেক ভূমিকা ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করতে সাউথ আফ্রিকায় প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধি দলের প্রধান ইয়ান রয় একদিন আগে জানান, প্রাথমিক তদন্তে তারা কোচ লেহম্যানের দোষ খুঁজে পাননি। টেম্পারিংয়ের সঙ্গে শুধুমাত্র ‘এই তিনজন জড়িত’। আগে থেকে কোচ কিছুই জানতেন না। তাই দলের সঙ্গে তিনি সাউথ আফ্রিকায় থেকে দায়িত্ব চালিয়ে যাবেন।

কিন্তু ওয়াকিটকিতে লেহম্যানের কথা বলার দৃশ্য টিভিতে ধরা পড়ায় তাকে নিয়েও সন্দেহ ছিল। সেটি পরিষ্কার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জানানো হয়েছে, টেম্পারিংয়ের বিষয়টি নজরে আসার পর দ্বাদশ খেলোয়াড় হ্যান্ডসকম্বের মাধ্যমে তিনি স্মিথদের শাসন করেন। গালি দিয়ে জানতে চান, ‘এসব কী হচ্ছে?’

নির্দোষ প্রমাণিত হলেও ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি অনুতপ্ত। বলেছেন, অস্ট্রেলিয়া দলের কর্মপদ্ধতিতে পরিবর্তন আনা দরকার।

Tags: বল টেম্পারিংলিড স্পোর্টস
Previous Post

তারা ডাহা মিথ্যা বলছেন: তথ্যমন্ত্রী

Next Post

‘রঙ আমার কাছে খেলনার মতো’

Next Post

'রঙ আমার কাছে খেলনার মতো'

ফাইল ফটো

‘এ প্লাস’ পাওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT