চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ইনজুরি নিয়ে অন্ধকারে ভালভার্দে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 29, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

মেসির ইনজুরির কী অবস্থা তা এখনো ভালোভাবে জানেন না বার্সা কোচ ভালভার্দে। তবে তিনি আশা করছেন মারাত্মক কিছু হবে না। বার্সা বস জানিয়েছেন, জাতীয় দল ছেড়ে বৃহস্পতিবার বার্সায় এসে পরীক্ষা করাবেন মেসি।

৩০ বছর বয়সী মেসি স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের দিন খেলতে পারেননি। ছিলেন না ইতালির বিপক্ষেও। তখন আর্জেন্টিনা দল থেকে জানানো হয়েছিল পেশিতে হালকা ইনজুরি আছে তার।

‘লিওকে নিয়ে আমি চিন্তিত নই। সে নিজেকে ভালো করেই চেনে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তাকে না দেখে ইনজুরির বিষয়ে আমরা কিছু বলতে পারছি না,’ একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন ভালভার্দে।

তিনি বলেন, ‘অ্যাটলেটিকো ম্যাচটি সে ভালোভাবেই শেষ করেছিল। এটা সত্য যে তার কিছু সমস্যা ছিল। কিন্তু তা নিয়ে চিন্তার কিছু ছিল না। তার ইনজুরি নিয়ে আমরা কী করতে যাচ্ছি, আমি সেটা এখনো জানি না। কিন্তু আমি আশা করি গুরুতর কিছু হবে না।’

বার্সার পরবর্তী ম্যাচ শনিবার। লা লিগায় সেভিয়ার বিপক্ষে খেলবে দলটি। গত কয়েক দিনে আন্তর্জাতিক ম্যাচের জন্য অধিকাংশ খেলোয়াড় নিজ নিজ জাতীয় দলে ফিরে যান। সতীর্থদের সঙ্গে বৃহস্পতিবার ক্লাবের অনুশীলনে মেসির যোগ দেয়ার কথা।

বার্সার জন্য সামনের কয়েক মাস বেশ গুরুত্বপূর্ণ। ৪ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে দুই লেগের প্রথম ম্যাচ। এছাড়া ২১ এপ্রিল সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালও আছে।

মেসি এই মৌসুমে এখন পর্যন্ত দলের সেরা গোলদাতা, ৩৫টি। গোল করতেও সবচেয়ে বেশি সাহায্যও করেছেন তিনি। অন্যের ১৬টি গোলে অবদান তার।

Tags: মেসিলিড স্পোর্টস
Previous Post

রাবিতে বাংলাদেশ-ভারত নাট্যোৎসব

Next Post

প্রশ্নফাঁস ঠেকাতে সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

Next Post

প্রশ্নফাঁস ঠেকাতে সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা এনজিও ব্র্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT