চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফীস-সালমানে ম্লান আশরাফুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 29, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেএসপির-৪ নম্বর মাঠে ম্যাচের প্রথম ইনিংস পর্যন্ত সবটুকু আলো কেড়ে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন পর্বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছেন কলাবাগান ক্রীড়াচক্রের এ ব্যাটসম্যান। চলতি মৌসুমে আশরাফুলের যেটি চতুর্থ সেঞ্চুরি। সেটিকে অবশ্য ম্লান করে দিয়েছেন শাহরিয়ার নাফীস ও সালমান হোসেন। দুজনের দারুণ ব্যাটিংয়ে কলাবাগানকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী।

নাফীসের ১০৯ ও সালমানের ৮৩ রানের ইনিংসে ২৪৭ রানের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পৌঁছায় ৪৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে।

নাফীসের ১৪২ বলে ১০৯ রানের ইনিংসে ১৩টি চার ও দুটি ছয়ের মার। জয় থেকে যখন ৩০ রান দূরে, আশরাফুলের বলেই ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার। শের-ই-বাংলা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নাফীস খেলেছিলেন ৮২ রানের ইনিংস।

নাফীসের সঙ্গে ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। তবে বেশিক্ষণ টেকেনি। ১৯ বলে দুটি করে ছক্কা-চারে ২৪ রান করে নাহিদ হাসানের বলে সাজঘরে ফিরেছেন। দলের রান তখন ৪৫। তিনে নামা সালমানের সঙ্গে নাফীসের জুটি ১৭২ রানের। দলীয় ২১৭ রানের মাথায় মাহমুদুল হাসানকে ক্যাচ দিয়ে নাফীস ফিরলে ভাঙে অসাধারণ জুটিটি।

জয়েরবন্দরে পৌঁছার ঠিক আগে নাহিদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সালমান। ৯৩ বলের ইনিংসে ছিল ১১টি চারের মার। জয় থেকে ৯ রান দূরে থাকতে আশরাফুলের দ্বিতীয় শিকার হন ধীমান ঘোষ (৬)। জাহিদ জাভেদ ৬ ও শামসুল ইসলাম ৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আশরাফুলের সেঞ্চুরি ও তাইবুর রহমানের ৮২ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে কলাবাগান। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। সেখান থেকে আশরাফুল-তাইবুর ১৬৩ রানের জুটিতে ইনিংসের ভিত আনেন।

৯৩ বলে ১০টি চারে ৮২ রান করা তাইবুর তখন আল-আমিন হোসেনের বলে উইকেট দিলে ভাঙে বড় জুটি। শেষদিকে ঢাকা লিগে খেলা নতুন ক্রিকেটার রিয়াজুল হুদা ১৩ বলে তিন ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেললে কলাবাগান পায় আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ।

আশরাফুলের ১৩৭ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। এই সেঞ্চুরির মধ্য দিয়ে চলতি লিগে ব্যক্তিগত ৫০০ রানের মাইলফলক পেরিয়েছেন ফিক্সিংয়ের দায়ে তিন বছর নিষিদ্ধ থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক। ১৩ ম্যাচে আশরাফুলের রান ৫৬৩। চার সেঞ্চুরির পাশাপাশি রয়েছে একটি ফিফটি। মজার ব্যাপার হল সেঞ্চুরি, ফিফটি সবগুলোই বিকেএসপির মাঠে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অ্যাশ এবার চার নম্বরে। আশরাফুলের উপরে আছেন আব্দুল মজিদ (৬০৯), নাঈম ইসলাম (৬১১), অশোক মানেরিয়া (৬৪৯)। আশরাফুলের দলের সামনে রয়েছে আর একটি ম্যাচ। শেষ ম্যাচটি ব্রাদার্সের বিপক্ষে। প্রথম বিভাগে নামায় কলাবাগানের সঙ্গী কে হয় সেটিই দেখার।

আশরাফুলের দল কলাবাগানের অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। আগামী মৌসুমে কলাবাগানের পাশাপাশি কারা প্রথম বিভাগে নেমে যায় সেটিই দেখার। অগ্রণী না ব্রাদার্স ইউনিয়ন তার অপেক্ষা। তিন দল নিয়ে চলছে রেলিগেশন লিগ। যারা একে অন্যের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। প্রথম ম্যাচে অগ্রণী জয় তুলে শুভসূচনা করেছে। অগ্রণী ও ব্রাদার্স উভয় দলই ৮ পয়েন্টে করে নিয়ে রাউন্ড রবিন লিগ শেষ করে। সবচেয়ে তলানিতে থাকা কলাবাগানের পয়েন্ট ছিল ৪।

Tags: আশরাফুলনাফীসলিড স্পোর্টসসালমান
Previous Post

কারাবন্দী খালেদা জিয়া কি অসুস্থ?

Next Post

রোনালদোকে ‘ঘরে ফেরার’ আহ্বান ম্যানইউর

Next Post

রোনালদোকে ‘ঘরে ফেরার’ আহ্বান ম্যানইউর

অধ্যাপক সুলতান আহমদ

পাঠদানকালে অসুস্থ রাবি শিক্ষক, হাসপাতালে মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT