চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা এনজিও ব্র্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 29, মার্চ 2018
in অর্থনীতি
A A

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’-এর তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হিসেবে স্বীকৃতি পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন এবং পরিচালন ব্যবস্থার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে।

বুধবার এনজিও অ্যাডভাইজার তাদের ওয়েবসাইটে ২০১৮ সালে বিশ্বের ৫০০ শীর্ষ এনজিও’র তালিকা প্রকাশ করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে। ব্র্যাক গত পাঁচ বছরের মধ্যে চারবারই বিশ্বের সেরা এনজিও’র তালিকায় স্থান করে নিয়েছে।

সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ড নিরীক্ষা করে এ ঘোষণা দেয়া হয়। এনজিও অ্যাডভাইজার ২০০৯ সাল থেকে এই র‌্যাঙ্কিং প্রথা চালু করে।

এ বছর এনজিও অ্যাডভাইজার এর প্রকাশিত বিশ্বের শীর্ষ পাঁচটি এনজিও হলো-ব্র্যাক, ডক্টরস উইদাউট বর্ডারস, ড্যানিস রিফিউজি কাউন্সিল, স্কল ফাউন্ডেশন এবং অশোকা।

এই কৃতিত্ব অর্জনের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ বলেন: পরপর তিনবার শীর্ষস্থানে থাকায় আমরা বিশেষভাবে সম্মানিত বোধ করছি।

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১১টি দেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে।

১৯৭২ সালে প্রতিষ্ঠার পর ব্র্যাক আজ তার ব্যয়সাশ্রয়ী উন্নয়ন মডেল, অতি দরিদ্রদের উন্নয়নে প্রমাণিত সমাধানকৌশল, দুর্যোগপরবর্তী সেবাদান, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, কৃষি, মানবাধিকারসহ বিভিন্ন কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

Tags: এনজিওব্র্যাক
Previous Post

প্রশ্নফাঁস ঠেকাতে সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

Next Post

তারা ডাহা মিথ্যা বলছেন: তথ্যমন্ত্রী

Next Post
হাসানুল হক ইনু

তারা ডাহা মিথ্যা বলছেন: তথ্যমন্ত্রী

লেহম্যানও পদত্যাগ করছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT