বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশগত অবস্থা ও সমুদ্র অর্থনীতির বিকাশে জরিপ পরিচালনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাউ) সঙ্গে চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ।
বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে এ সংক্রান্ত প্রকল্প দলিল স্বাক্ষরিত হয়।
২০১৭-২০২১ মেয়াদে নরওয়ে সরকারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিটি জাহাজ পরিচালনা এবং বৈজ্ঞানিক সেবা প্রদানকারী সংস্থা নরওয়ের ইন্সটিটিউট ফর মেরিন রিসার্চ (আইএমআর) এর পৃষ্ঠপোষকতায় ফাউ কর্তৃক বাস্তবায়িত হবে।
২০১৮ এর আগস্টে শুরু হতে যাওয়া এ জরিপ হবে ১৯৮২ সালের পর দ্বিতীয় বৃহত্তর জরিপ।









