চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট উইন মাইন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 28, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
মিয়ানমার-নতুন প্রেসিডেন্ট-উইন মাইন্ত

সু চি’র সঙ্গে উইন মাইন্ত

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইন মাইন্ত। গত ২১ মার্চ প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করার এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে উইন মাইন্তকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট।

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র কাছের বন্ধু এই নতুন প্রেসিডেন্ট। ২০১২ সাল থেকে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বহু আগে থেকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তার নাম প্রস্তাব করা হচ্ছিল।

তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হলেও এটা মূলত শুধু একটি দাপ্তরিক পদ। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-এর দলীয় প্রধান হিসেবে প্রেসিডেন্টের দায়িত্বে আসলে থাকছেন সু চিই।

সাবেক প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের পদত্যাগের কোনো কারণ এর আগে জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই ৭১ বছর বয়সী কিয়াও বিভিন্ন অনুষ্ঠানে অসুস্থ বা দুর্বল অবস্থায় উপস্থিত হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শারীরিক কারণে পদত্যাগ করে থাকতে পারেন তিনি।

২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন থিন কিয়াও। আলোচিত ওই নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে কয়েক দশকের সেনা শাসনের সমাপ্তি হয়েছিল।

তবে থিন কিয়াও-ও ছিলেন মূলত একজন আনুষ্ঠানিক প্রেসিডেন্ট।

মিয়ানমারের প্রচলিত আইন অনুসারে, আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয় সরকারকে। তাই উইন মাইন্ত নির্বাচিত হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট মাইন্ত সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

Tags: অং সান সু চিমিয়ানমার
Previous Post

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় নেতারা

Next Post

বিজ্ঞাপন কি স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহী করতে পারে?

Next Post
শাকসবজি-পপাই-বিজ্ঞাপন

বিজ্ঞাপন কি স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহী করতে পারে?

সরকার জনসভার আতঙ্কে ভুগছে: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT