চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বজনের সাথে সংশোধনের পথে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:26 অপরাহ্ন 28, মার্চ 2018
in সম্পাদকীয়
A A

দেশের কারা ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হলো। ‘স্বজনের সাথে সংশোধনের পথে’ স্লোগfনে শুরু হলো কারাবন্দীদের জন্য টেলিফোনে কথা বলার কার্যক্রম। বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘স্বজন পরিবারের বন্ধন’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে টাঙ্গাইলে শুরু হলেও পর্যায়ক্রমে দেশের সবগুলো কারাগারেই চালু হবে এ সেবা। এর মাধ্যমে একজন বন্দী নির্ধারিত দুটি টেলিফোন নম্বরে প্রতি ১৫ দিনে একবার ১০ মিনিট করে তার স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রতি মিনিটের জন্য চার্জ দিতে হবে ১ টাকা। অবশ্য কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিরা এই সুযোগ পাবে না। কথা বলার এই প্রক্রিয়ায় অংশ নিতে একজন বন্দীকে আগে থেকেই তার পরিবারের দুইজন সদস্যর ফোন নম্বর কারা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে। এরপর নির্ধারিত দিনে একজন কারা সদস্যের উপস্থিতিতে কথোপকথন শুরু হবে। তবে কোনো বন্দী সরাসরি বুথে গিয়ে কথা বলতে পারবেন না। নির্দিষ্ট বুথে গিয়ে ১ বা ২ চাপলে সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ পাওয়া যাবে। আমরা জানি, দুই বছর আগেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা বিলম্বিত হয়েছে। তারপরও এই উদ্যোগকে সাধুবাদ দিতেই হবে। দেশের কারাগারগুলোর অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে আমরা জানি, সেখানে প্রভাবশালী বন্দীরা নানা কৌশলে মোবাইল ফোনে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা নিয়ে থাকে। তাদের এই অবৈধ কাজে সহায়কের ভূমিকায় থাকে কোনো কোনো কারা সদস্য। তবে সাধারণ বন্দীদের ক্ষেত্রে এই চিত্র ভিন্ন। তাদের অনেকেই আর্থিক বা দূরত্বের কারণে বছরের পর বছর স্বজনদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারে ন‍া। সরকারের নতুন এই কর্মসূচি নিঃসন্দেহে সেইসব বন্দীর জন্য বিরাট সুযোগ। এটা ঠিক, পরিবার-পরিজনের খবর নিতে পেরে অনেক বন্দীই মানসিক প্রশান্তি লাভ করবে। তবে মর্মান্তিক হলেও সত্যি, আমাদের দেশের কারাগারগুলোতে আটক সব বন্দীই অপরাধী নয়। অনেক সময় দেখা যায়, মিথ্যা অভিযোগে বহু নিরাপরাধ ব্যক্তিকে বছরের পর বছর কারাগারে বন্দী থাকতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু তার জীবন থেকে হারিয়ে যায় মূল্যবান সময়। আবার অনেক সাজাপ্রাপ্ত বন্দী তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। আমরা জানি, কারাগারের মূল উদ্দেশ্যই হলো বন্দীকে সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আমরা মনে করি, আজকের এই উদ্যোগ সেইসব বন্দীকে দ্রুত আলোর পথে আনতে সাহায্য করবে।

Tags: কারাগারকারাবন্দী
Previous Post

গবেষণাকর্মে বিশেষ অবদান রাখায় ডিনস অ্যাওয়ার্ড পেলেন দুই রাবি শিক্ষক

Next Post

খুনি এরশাদ শিকদারের গান ‘আমি তো মরেই যাবো’ এতদিন পর ফেসবুকে?

Next Post

খুনি এরশাদ শিকদারের গান ‘আমি তো মরেই যাবো’ এতদিন পর ফেসবুকে?

বিশ্লেষক শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় দায়ের আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বণ্টনসহ বেশ কিছু পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT