চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা জমার প্রবণতা বেড়েছে

রেজাউল করিম by রেজাউল করিম
4:43 পূর্বাহ্ন 01, জুলাই 2016
in অর্থনীতি
A A

অন্যান্য দেশ থেকে অর্থ জমার হার কমলেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে গচ্ছিত অর্থের পরিমাণ বেড়েছে। ২০১৫ সাল শেষে বাংলাদেশের নামে রয়েছে ৫৫ কোটি ৮ লাখ ফ্রাঁ(সুইস মুদ্রা), যা আগের বছরের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি। তবে এর সবই পাচার করা অর্থ নয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও পাচার হওয়া অর্থের একটি অংশ সুইস ব্যাংকগুলোতে জমা হয়।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বৃহস্পতিবার ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এসব ব্যাংকের কাছে বিভিন্ন দেশভিত্তিক অর্থ জমার তথ্য রয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতেরও সুইস ব্যাংকগুলোতে অর্থ জমার পরিমাণ কমেছে। অবশ্য পাকিস্তানের বেড়েছে। ভারতের যেখানে ৩৩ শতাংশ কমেছে সেখানে বাংলাদেশ থেকে অর্থ জমার পরিমাণ বেড়েছে ৯ শতাংশ।

গ্রাহকের তথ্য গোপন রাখার কারণে সুইস ব্যাংকগুলো অবৈধ অর্থ রাখার নিরাপদ জায়গা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নানা চাপের মুখে সুইজারল্যান্ড কিছুটা নমনীয় হয়েছে। উপযুক্ত প্রমাণসহ কোনো দেশ তথ্য চাইলে ক্ষেত্রবিশেষ দেশটি সহায়তা করছে। ফলে অবৈধভাবে অর্জিত অর্থ সুইস ব্যাংকে জমা রাখার বৈশ্বিক প্রবণতা কমেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা অর্থের পরিমাণ ৪ হাজার ৪০৬ কোটি (৮০ টাকায় এক ফ্রাঁ) টাকা। গত ১০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ ।

২০১৪ সালে বাংলাদেশের নামে ছিল ৫০ কোটি ৬০ লাখ সুইস ফ্রাঁ (৪০৪৮ কোটি টাকা), যা তার আগের বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। ২০১৩ সালে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ৩৭ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ, যা এখনকার বিনিময় হার অনুযায়ী প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ।

২০১৫ সালে সুইজারল্যান্ডের বাইরে অর্থাৎ সারাবিশ্ব থেকে সুইস ব্যাংকগুলোতে জমা হয়েছে ১ লাখ ৩৩ হাজার কোটি ফ্রাঁ। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার কোটি ফ্রাঁ।

রিপোর্টের তথ্য মতে, সু্ইস ব্যাংকগুলোতে ২০১৫ সালে ভারতীয়দের জমা থাকা অর্থের পরিমাণ ১২২ কোটি ৪০ লাখ ফ্রাঁ বা ৮ হাজার ৩৯২ কোটি রুপি। আগের বছর এর পরিমাণ ছিল প্রায় ১২ হাজার কোটি রুপি। এক বছরের ব্যবধানে কমেছে প্রায় এক-তৃতীয়াংশ।

গত বছর সুইস ব্যাংকগুলোতে পাকিস্তানের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ কোটি ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। আগের বছর ছিল ১২৪ কোটি ফ্রাঁ।

Tags: সুইস ব্যাংক
Previous Post

ভাগ্য পরীক্ষায় জিতে সেমিতে রোনালদোর পর্তুগাল

Next Post

তৃতীয় রাউন্ডে অ্যান্ডি মারে

Next Post

তৃতীয় রাউন্ডে অ্যান্ডি মারে

পবিত্র জুমাতুল বিদা আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT