চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজকে পাচ্ছে সাসেক্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 01, জুলাই 2016
in স্পোর্টস
A A

স্লোয়ার-কাটারের বৈচিত্রময় বোলার মুস্তাফিজুর রহমানকে দলে পাওয়ার অপেক্ষা তাহলে শেষ হচ্ছে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়ে গেছেন ‘ফিজ’ আর চলতি মাসের ১৩ তারিখেই হচ্ছে ইংল্যান্ড যাত্রা। টি-২০ বিশ্বকাপ আর আইপিএলে টানা খেলার ধকল সামলে মেডিকেল টিমের ইতিবাচক রিপোর্টেই এই অনুমোদন।

টানা খেলায় শারীরিক ও মানসিকভাবে ধ্বস্ত মুস্তাফিজের ব্রিটেন যাত্রার বিষয়টি অনিশ্চত হয়ে পড়ে। তবে এক্সপ্রেস স্পোর্টস সূত্রে জানা যায়, বিসিবির মেডিকেল টিমের আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করেছেন ২০ বছর বয়সী ‘ফিজ’।

এই বিষয়ে বিসিবির মুখপাত্র জালাল ইউনুস এএফপি-কে বলেন, মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার বিষয়ে আমাদের মেডিকেল টিম ইতিবাচক রিপোর্ট দিয়েছে। অনুশীলনে এখন সে ভালো করছে এবং ইউকে যাত্রার আগে তার আরও উন্নতি হবে বলে আশা করছি। ভিসা প্রাপ্তি সাপেক্ষে জুলাইয়ের ১৩ তারিখ সে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট এবং দ্য রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপের জন্য গত মার্চেই এই দুর্বোধ্য বোলারকে দলে ভিড়িয়েছিলো সাসেক্স। দ্বিতীয় বিদেশী খেলোয়ার হিসেবে তাকে পাওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করেছিলো দলটি।  

১৫ জুলাই সাসেক্সের হয়ে মুস্তাফিজের অভিষেক ঘটবে বলে প্রত্যাশা দলটির। হ্যাম্পশায়ারের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে তার সূচনা ম্যাচটির পাশাপাশি কমপক্ষে আরও তিনটি ম্যাচে নামতে পারেন তিনি। এছাড়াও রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপে আরও চারটি ম্যাচে তাকে দেখা যেতে পারে।

ন্যাটওয়েস্টে শীর্ষস্থানীয় গ্ল্যামোরগানের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে সাউথ গ্রুপের চতুর্থ অবস্থানে থাকা সাসেক্স ফিজকে আকুলতা প্রকাশ করেছে বেশ কয়েকবারই। অভিষেক আইপিএলেই অসামন্য কর্তৃত্ব প্রদর্শনের পর তা আরও প্রবল হয়। সাময়িকভাবে লঙ্কান সিমার নুয়ান কুলাসেকারাকেও দলে নেয় সাসেক্স।

অসাধারণ বোলিং প্রতিভার প্রদর্শন করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে প্রথম শিরোপার স্বাদ দেন ফিজ। আর ১৬ ম্যাচে ১৭ উইকেট আর ওভারপ্রতি মাত্র ৬.৯ রান দিয়ে নিজেও প্রথম কোন বিদেশী প্লেয়ার হিসেবে জিতে নেন টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকার স্বীকৃতি। রান আটকে রাখার ক্ষেত্রে তার কমপক্ষে ১০ ম্যাচে বোলিং করেছে এমন বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং ফিগার তারই।

Tags: মুস্তাফিজুর রহমান
Previous Post

অরিজিতের কণ্ঠে শাকিবের গানে ইউটিউবে ঝড় (ভিডিও)

Next Post

চ্যানেল আই পর্দায় ৬ দিনে ১০ টেলিফিল্ম

Next Post

চ্যানেল আই পর্দায় ৬ দিনে ১০ টেলিফিল্ম

ঈদের দুপুরে খাবার উপযোগী তিন পদ (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT