চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরা ঘুচল না স্পেনের, হারল নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 24, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

জার্মানির মাটিতে ৮৩ বছরের জয় খরা কাটাতে শুক্রবার রাতে মাঠে নেমেছিল স্পেন। কিন্তু তারকায় ঠাসা দুই দলের উত্তেজনাকর অমীমাংসিত-ভাবে। ১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচে অবশ্য ফুটবলের শিল্প দেখেছে বিশ্ব। দুই বিশ্ব চ্যাম্পিয়নের ড্রয়ের রাতে ইংল্যান্ডের কাছে হেরে গেছে নেদারল্যান্ডস। ইংলিশদের কাছে ১-০ গোলে হেরেছে ডাচরা।

স্পেন-জার্মানি ম্যাচের প্রতিটা মুহূর্তই ছিল উত্তেজনার। দুই গোলকিপার ডেভিড ডি গিয়া ও টের স্টেগান ছিলেন নিজেদের ছাপিয়ে যাওয়ার মিশনে। নিজেদের বিশ্বসেরা প্রমাণ করেছেন এ ম্যাচে।

জার্মানির মাটিতে জয়ের প্রত্যয়ে নামা স্পেন কিন্তু লিড নিয়েছিল ম্যাচের শুরুতেই। দর্শকরা ঠিকঠাকভাবে বসার আগেই গোল হজম করতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। ইনিয়েস্তার ডিফেন্স চেরা পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো।

প্রথমেই এমন গোল খেয়ে অবাক হলেও মুহূর্তেই নিজেদের সামলে নিয়ে আক্রমণ শুরু করে জার্মানি। পরপর তিনবার জার্মান শিবির গোলের সুযোগ পেলেও ডি গিয়া দারুণ দক্ষতায় রুখে দেন। তবে ম্যাচের ৩৫ মিনিটে ডি গিয়া থমাস মুলারকে ঠেকিয়ে রাখতে পারেননি।

ক্রুসের কাছ থেকে বল পেয়ে খেদিরা বল বাড়ান থমাস মুলারের দিকে। মুলার সেটিকে গোলে পরিণত করলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা।

সমতায় থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চলে আক্রমণ- প্রতি আক্রমণ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে যখন দিশেহারা পুরো মাঠ- গোলবারের মুখে দাঁড়ানো দুই দেশের দুই গোলরক্ষকের দক্ষতায় মাঠের সব প্রচেষ্টাই ভেস্তে যায়। ফলে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই।

এদিকে, কোচ পাল্টেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি নেদারল্যান্ডস। ইংল্যান্ডের কাছে ১-০ হেরে গেছে তারা। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে জেসে লিংগার্ডের গোলে জয় নিশ্চিত করে ইংলিশরা।

Tags: লিড স্পোর্টসস্পেনস্পেন-জার্মানি
Previous Post

সোহরাওয়ার্দীতে জাতীয় পার্টির মহাসমাবেশ

Next Post

ট্রেলারের পর এবার পোস্টারে ‘কালের পুতুল’

Next Post
চ্যানেল আই অনলাইন- কালের পুতুল এর পোস্টার

ট্রেলারের পর এবার পোস্টারে 'কালের পুতুল'

পার্চিং উৎসব

ধানক্ষেতে কীটনাশক ব্যবহারে সচেতনতা বাড়াতে পার্চিং উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT