চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 18, মার্চ 2018
in বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি, অথচ তার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা পর্বে মনোনীত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতা বানু’। কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’

কানাডায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টরন্টোতে আগামী মে মাসের ১০ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত এই সপ্তম উৎসব অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার এমন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেই দেখানো হবে ‘আলতা বানু’ চলচ্চিত্রটি।

আর এই উৎসবে যোগ দিতে আসছে ৫ মে কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন ছবির নির্মাতা অরুণ চৌধুরী। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এমন চলচ্চিত্র উৎসবে নিজের ছবি মনোনীত হওয়ায় উচ্ছ্বিত তিনি চ্যানেল আই অনলাইনকে জানান: দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কানাডাস্থ সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। এখানে আমার ছবিটি মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ায় নির্মাতা হিসেবে আমি আনন্দিত। তবে আমার নির্মিত ছবিটি দেশের দর্শককে দেখাতেই মুখিয়ে আছি।

আলতা ও বানু চরিত্রে তারা…

প্রেক্ষাগৃহে কবে আসছে ‘আলতা বানু’?-এমন প্রশ্নে নির্মাতা জানান: শিগগির ছবিটি নিয়ে আমরা প্রচারণায় আসছি। আগামি ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে আমরা ‘আলতা বানু’র পোস্টার উম্মোচন করবো। এরপর ধীরে ধীরে অনলাইনে টিজার, ট্রেলারও প্রকাশ করবো। আশা করছি আগামি এপ্রিলের তৃতীয় সপ্তাহে ছবিটি বড় পর্দায় মুক্তি দিতে পারবো।

গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। ‘আলতাবানু’র শুটিং হয় মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর পাড়ে শুটিং। ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ,জাকিয়া বারী মম , রিক্তা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।

মূলত আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ছবিতে আলতা চরিত্রে অভিনয় করবেন মম এবং বানু চরিত্রে অভিনয় করবেন ফারজানা রিক্তা। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে।

Tags: অরুণ চৌধুরীআনিসুর রহমান মিলনআলতা বানুআসাদমমমামুনুর রশিদরিক্তালিড বিনোদন
Previous Post

ও আমার দেশের মাটি…….

Next Post

নেপালের আইনী জটিলতায় মরদেহ হস্তান্তরে বিলম্ব: ডা.সোহেল মাহমুদ

Next Post

নেপালের আইনী জটিলতায় মরদেহ হস্তান্তরে বিলম্ব: ডা.সোহেল মাহমুদ

হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ১০ ফিচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT