চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি অবস্থার মধ্যে মালদ্বীপে গণগ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 18, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
জরুরি অবস্থা-মালদ্বীপ-গণগ্রেপ্তার

জরুরি অবস্থার মধ্যে রাজধানী মালেতে বিক্ষোভ করা এবং মিছিল নিয়ে উচ্চ নিরাপত্তা এলাকায় ঢুকে যাওয়ার অভিযোগে ১৩৯ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ।

চ্যানেল নিউজ এশিয়া জানায়, বিক্ষোভকারীরা দেশটির সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখান করে শুক্রবার সকাল থেকেই দেশটির প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মরিচের পানি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

মালদ্বীপ পুলিশের মুখপাত্র আহমেদ শিফান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে মোট ১৪১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তারা দু’জনকে ছেড়ে দেয়।

বিরোধী দলীয় ৯ নেতাকে কারাগার থেকে মুক্ত করার আদেশ দিয়ে মালদ্বীপের সুপ্রিম কোর্টের সম্প্রতি এক রায় ঘোষণার পর সেই রায় কার্যকরের জন্য দফায় দফায় দাবি জানাতে থাকে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকরা। সুপ্রিম কোর্টের ওই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট শুরু হলে গত ৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।

কিছুদিন পর সেই জরুরি অবস্থার মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে ২২ মার্চ পর্যন্ত করা হয়। জরুরি অবস্থার মধ্যে কোনোরকম মিছিল কিংবা বিক্ষোভের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে গত সপ্তাহে দেশটির সরকার ঘোষণা দেয়।

কিন্তু এর ফলে বিক্ষোভকারীরা আরও প্রতিবাদী হয়ে ওঠে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট আদালতের রায় না মেনে উল্টো অন্যায়ভাবে জরুরি অবস্থা জারি করেছেন।

তাই তাৎক্ষণিকভাবে রায় কার্যকর করে বিরোধী দলীয় নেতাদের মুক্তি, জরুরি অবস্থা তুলে নেয়া এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করার দায়ে ইয়ামিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে বিরোধী দল ও সমর্থকরা।

Tags: মালদ্বীপমালদ্বীপে জরুরী অবস্থা
Previous Post

মুক্তিযুদ্ধে মনোবল বাড়াতে অসামান্য অবদান রাখত যুদ্ধের গান

Next Post

বান্দরবানের বাড়ছে সামাজিক বনায়ন

Next Post

বান্দরবানের বাড়ছে সামাজিক বনায়ন

একাই চার গোল করে ম্যানসিটিকে বার্তা ‘মিশরীয় মেসি’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT