চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির নৈপুণ্যে শেষ আটে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 পূর্বাহ্ন 15, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে কাটিয়েছেন চেলসির বিপক্ষে বহু কাঙ্ক্ষিত গোলখরা। এবার জোড়া গোল করে, সঙ্গে সতীর্থকে দিয়ে এক গোল করিয়ে ইংলিশ জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ই করে দিলেন লিওনেল মেসি।

বুধবার রাতে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে উসমানে ডেম্বেলের গোলে ইংলিশ চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেছে বার্সেলোনা।

শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে চারবার চেলসির জালে বল জড়িয়েছে বার্সা, যার তিনটিই এসেছে মেসির কাছ থেকে। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগ ছিল ১-১ গোলে অমীমাংসিত।

ন্যু ক্যাম্পে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই ব্লুদের মনোবল ভেঙে দেন মেসি। ডেম্বেলে ও লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসে ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে চেলসি গোলরক্ষক থিবো কোর্ত্তয়াকে পরাস্ত করে স্বাগতিক দর্শকদের মাতিয়ে তোলেন ফুটবল জাদুকর। মেসির ডান পায়ের শট গোলরক্ষকের দুপায়ের ফাঁক গলে জালে জড়িয়ে যায়।

লড়াই করার মত মানসিকতা যেটুকু অবশিষ্ট ছিল চেলসির, দ্রুতই সেটুকুও কেড়ে নিয়েছেন ডেম্বেলে। ২০ মিনিটের মাথায় ডি-বক্সে ভেতর থেকে মেসির দুর্দান্ত পাসে বল পেয়ে সেটি বক্সের বামপ্রান্ত দিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড। বার্সার জার্সি গায়ে এটি তার দ্বিতীয় গোল।

দুই গোলে পিছিয়ে থাকা অতিথিরা এরপরও চেষ্টা চালিয়ে গেছে ম্যাচে ফেরার। কিন্তু তাতে ব্যর্থ অ্যান্থনিও কন্তের শিষ্যরা। বিরতিতে যাওয়ার ঠিক আগের মিনিটে মার্কোস আলোনসোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরলে ব্লুদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নে ছেদ বাড়তে থাকে।

এরপর ৬৩ মিনিটে মেসি যেটা করেছেন চেলসির জন্য রীতিমত সেটি দুঃস্বপ্নই! সুয়ারেজের পাস থেকে একাধিক ডিফেন্ডারকে নাকানিচুবানি খাইয়ে আবারও কোর্ত্তয়ার দুপায়ের ফাঁক গলিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি। সেটিই বার্সার বড় জয় নিশ্চিত করে। পাঁচবারের বর্ষসেরা তারকার চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি ষষ্ঠ এবং সব মিলিয়ে ১০০তম গোল।

রাতের আরেক ম্যাচে বেসিকতাসকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের বিশাল ব্যবধানে তুরস্কের দলটিকে উড়িয়ে শেষ আটে উঠে গেছে জার্মান চ্যাম্পিয়নরা।

Tags: বার্সেলোনা-চেলসিলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

মাহমুদউল্লাহর আক্ষেপ

Next Post

‘স্টার-ব্র্যাক ইউ শর্ট ফিল্ম কনটেস্ট ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে

Next Post
স্টার সিনেপ্লেক্স

‘স্টার-ব্র্যাক ইউ শর্ট ফিল্ম কনটেস্ট ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে

সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে প্রায় ৪ হাজার বধ্যভূমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT