চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং শেষে এবার সম্পাদনার টেবিলে ‘বিউটি সার্কাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 14, মার্চ 2018
in বিনোদন
A A

সিনেমা নিয়ে দুর্গম জার্নির পর শেষ হলো শুটিং। এবার বুক ভরে শ্বাস নেয়ায় যায়! অথচ সেই সময়টুকুও নিতে চাইলেন না নির্মাতা মাহমুদ দিদার। কালক্ষেপন না করে বরং তিনি চলে গেলেন সম্পাদনার টেবিলে। বলছিলাম সদ্য শেষ হওয়া সরকারি অনুদানপ্রাপ্ত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ‘বিউটি সার্কাস’-এর কথা।

অবশেষে বারোদিন মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরে শেষ করলেন ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং। আর শুটিং শেষ করেই এবার পোস্ট প্রোডাকশনেরও কাজ শুরু করে দিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা মাহমুদ দিদার। বুধবার থেকে নিকেতনের একটি এডিটিং প্যানেলে ‘বিউটি সার্কাস’-এর সমস্ত ফুটেজ নিয়ে তিনি বসেছেন।

গত বছর শীতে নওগাঁয় শুরু হয় ‘বিউটি সার্কাস’-এর শুটিং। কিন্তু শেষ পর্যন্ত অর্থ সংকটে থেমে যায়। অর্থাভাবে প্রায় এক বছর নির্মাতা কোনো শুট করেননি। তবে এবার ইমপ্রেসের প্রযোজনায় নির্মাতা ছবির সেট নির্মাণ করেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর ইউনিয়নের একটি গ্রামে। ২৭ ফেব্রুয়ারি থেকে টানা ১১ মার্চ পর্যন্ত দৃশ্যধারণ চলে সেখানে। যেখানে ছবির শুটিংয়ে অংশ নেন জয়া আহসান, ফেরদৌস, এবিএম মূসা এবং তৌকীর আহমেদের মতো তারকারা।

মানিকগঞ্জে বিউটি সার্কাসের শুটিং প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান: দ্বিতীয় দফায় মানিকগঞ্জে শুট করাটা আমাদের জন্য খুবই তিক্ত অভিজ্ঞতার। যা এরআগে কখনো এমন অবস্থায় পড়তে হয়নি। তবে সবকিছুর পরেও আমরা শুট শেষ করতে পেরেছি এটা আনন্দের। তবে মাঝখানে দু’দিন হয়তো আমরা প্যাচ শুটের জন্য সময় নিবো। আর আজ থেকে ছবিটির এডিটিং শুরু হয়েছে।

শুটিং করতে যেয়ে কী ধরনের তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়েছে ‘বিউটি সার্কাস’ টিমকে?-এমন প্রশ্নে মাহমুদ দিদার বলেন: বলা যায় দ্বিতীয় দফায় ‘বিউটি সার্কাস’ নিয়ে যাত্রাটা একটা নরক যন্ত্রণা ছিলো। এবার আমরা সেখানকার লোকাল সার্কাস টিমকে ঠিক করেছিলাম। শুরুতে তাদের কোনো বায়না ছিলো না। দৈনিক তাদের পেছনে পাঁচ হাজার টাকা খরচ করার কথা ছিলো আমাদের প্রোডাকশন থেকে। কথামতো সেটা আমরা করেছি। কিন্তু শুটিংয়ে যখন তারা আমাদের বিশাল অ্যারেঞ্জমেন্ট, বহর দেখলো তখন তাদের আচরণই পরিবর্তন হয়ে গেলো। তারা আমাদের কাছে এক্সট্রা টাকা দাবী করে বসলো। না দিলে ছবির মাঝখানে তারা কাজ বন্ধ করে দেয়ারও হুমকি দেয়। এরকম ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে তাদেরকে ১ লাখ টাকার চেক দিতে হয়েছে আমাদের।

শুটিং শুরুর আগে তাদেরকে টাকা পয়সা দেয়ার চুক্তি ছিলো কিনা?-প্রশ্নে নির্মাতা আরো বলেন: না। তাদেরকে কোনো টাকা দেয়ার কতা ছিলো না। মূলত আমাদের বিশাল টিমের বহর দেখে বিভিন্নভাবে ছলচাতুরি করে আমাদের থেকে টাকা নেয়ার পায়তাঁরা করে তারা। ৫২ হাজার টাকা তাদের ক্যাশ দিয়েছি আমি। এক সময় শুটিংস্পটে তারা আমাদের কাছে আতংক হয়ে দাঁড়ায়। আমার টিমের ছেলে পেলেদের সাথে খুব খারাপ আচরণও করে। সব মিলিয়ে কাজটা খুব প্রতিকূলতার মধ্যে সম্পন্ন করতে হয়েছে। বিস্মিত হবেন শুনলে, স্থানীয় প্রশাসনও না করেছিলো যেন সেখানে কাজটা না করি। শেষ পর্যন্ত নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় বিউটি সার্কাস শুট করে ফিরে আসতে পেরেছি। কিন্তু এতোসব তিক্ত অভিজ্ঞতার পরও যখন আমার সিনেমার অভিনেতা, টিমের ছেলেপেলেদের ডেডিকেশন দেখেছি, তখন সব ভুলে কিছুটা তৃপ্তি পেয়েছি। এখন পর্যন্ত এই ডেডিকেশনকেই সম্বল মনে করছি।

Tags: এবিএম সুমনজয়া আহসানতৌকীর আহমেদবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদন
Previous Post

তোমরা যারা এভাবে চিন্তা করো, তাদের কথাও শুনতে চাই: জাফর ইকবাল

Next Post

পরিবারসহ সানজিদা হকের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

Next Post
সানজিদা

পরিবারসহ সানজিদা হকের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

খিলক্ষেত কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT