চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ভেতরে ভয়-ভীতি কাজ করে না: জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 14, মার্চ 2018
in বাংলাদেশ
A A

জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন: আমার ভেতরে ভয়-ভীতি কাজ করেনা। কোন অাশঙ্কা কাজ করেনা। ঘটনা যখন ঘটেছে সেই মুহূর্তেও করেনি, এখনো করছে না। আমি নিরাপদ বোধ করছি। আমার ছাত্রদের সামনে দাঁড়িয়ে আমি মুক্তমঞ্চে আবারও কথা বলব।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রাক্কালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে চিকিৎসা শেষে বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে।

বিমানবন্দর থেকে জাফর ইকবালের সরাসরি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে কাজে যোগদানের কথা রয়েছে।

দুপুর বারোটার একটি ফ্লাইটে সিলেট গেছেন তিনি। জাফর ইকবালের সঙ্গে তার স্ত্রী ড. ইয়াসমিন হকসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যে মুক্তমঞ্চের সামনে তিনি হামলার শিকার হন সেখানেই শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবেন তিনি।

বিমানবন্দরে তিনি সাংবাদিকদের পুরোপুরি সুস্থ আছেন বলে জানান। এসময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন: আমাদের দেশটা অনেক সুন্দর। তোমরা দেশটাকে ভালোবাসো। দেখবে দেশও তোমাদের ভালোবাসবে।

৩ মার্চ বিকেলে নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল।

আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই হামলাকারী ফয়জুরকে আটক করে পুলিশ।

Tags: ছুরিকাঘাতজাফর ইকবাললিড নিউজ
Previous Post

ভারতে লাল পিঁপড়ের ঝাঁক: বৃষ্টি কি নামবে?

Next Post

অধরাকে ‘সরি’ বললেন বাপ্পী!

Next Post

অধরাকে 'সরি' বললেন বাপ্পী!

প্রশাসন কি সাংবাদিকদের প্রতিপক্ষ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT