চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়কের কাছে ‘ভালো লাগেনি’ ছবির পোস্টার   

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 13, মার্চ 2018
in বিনোদন
A A
একটি সিনেমার গল্প

সম্প্রতি প্রকাশ হয়েছে ‘একটি সিনেমার গল্প’ ছবির অফিসিয়াল পোস্টার। প্রকাশের আগে এই পোস্টারটি নিয়ে অনেকেই ছিলেন আশাবাদী। কিন্তু প্রকাশের পর হলো হিতে বিপরীত! অনেকেই প্রকাশ হওয়া এই পোস্টারটিকে ‘সেকেলে’ বলছেন। এমনকি ছবির নায়ক আরিফিন শুভও বলছেন, পোস্টারটি তার ভালো লাগেনি।

চ্যানেল আই অনলাইনকে শুভ বলেন, ‘অনেকেই এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন, বিষয়টি আমি খেয়াল করেছি ব্যক্তিগতভাবে সম্মান রেখেই বলছি, পোস্টারটি আমার কাছে একদম ভালো লাগেনি।’ শুভ বলেন, ‘পোস্টার, টিজার কিংবা ট্রেলার কেমন হবে এটা দেখার দায়িত্ব পরিচালকের, এখানে শিল্পী কোনো হাত নেই।’

তিনি বলেন, ‘একজন শিল্পীর কাজ হচ্ছে দুটো। এক, শুটিং করা। দুই, ডাবিং করা। আমি শুটিং ও ডাবিং দুটোই মন দিয়ে করে দিয়েছি।’ শুভ বলেন, ‘যে পোস্টারটি প্রকাশ হয়েছে সেটি বর্তমান সময়ের মতো হয়নি। আরো ক্লিয়ার করে বলতে গেলে, সমসাময়িক হয়নি। পোস্টারটি প্রকাশের আগে আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছিল, এরপর আর হয়নি।’

‘একটি সিনেমার গল্প’ পরিচালনা করেছেন অভিনেতা আলমগীর। অনেকগুলো বছর পর আবারো তিনি ছবি নির্মাণ করেছেন, আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবিটি। পোস্টারের পাশাপাশি আলমগীরের কণ্ঠে ২৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেটিকে টিজার নয়, নায়ক শুভ বলছেন, ওটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন।

‘একটি সিনেমার গল্প’তে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা সেন, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। এই ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে বাংলাঢোল। আগামী ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।

Tags: আরিফিন শুভএকটি সিনেমার গল্পলিড বিনোদন
Previous Post

আশা করি আমাদের বিমান ব্যবস্থায় প্রভাব পড়বে না: তিশা

Next Post

রাজু দিবসে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল

Next Post

রাজু দিবসে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল

কাঠমান্ডু ট্র্যাজেডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT