চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে বিমান বাহিনী: জাদুঘরে সংরক্ষিত অবদানের স্মৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 13, মার্চ 2018
in বাংলাদেশ
A A

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং তাদের আক্রমণ ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ত্বরান্বিত হয় বাংলাদেশের স্বাধীনতা। বিমান বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করছে বিমান বাহিনী জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এ জাদুঘরে বিমান বাহিনীর ইতিহাস তুলে ধরা হয়ছে। এখানে রয়েছে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত সেই ডাকোটা বিমান, রয়েছে অটার বিমানটিও।

আগারগাঁওয়ের আরেক দিকে অবস্থান, মুক্তিযুদ্ধ জাদুঘরের। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়বে ছাদের একপাশে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত এলয়েট থ্রি হেলিকপ্টার। এটি চালিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর ওপর একের পর এক আক্রমণ করে পর্যদুস্ত  রেছিলেন, সেসময়ের বাংলাদেশ বিমান বাহিনীর সাংকেতিক নাম কিলোফ্লাইটের নেতৃত্ব দেওয়া স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।

১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। বাহিনীর সাংকেতিক নাম দেওয়া হয় কিলো ফ্লাইট। ১০ জন পাইলট, ৬৭জন টেকনিশিয়ান, একটি এলয়েট থ্রি হেলিকপ্টার, একটি অটার এবং একটি ডিসি-থ্রি ডকোটা উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু হয় ইউনিটটির। কিলো ফ্লাইটটের নেতৃত্ব দেন সেসময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।

মাত্র দুই মাসের প্রশিক্ষণ শেষে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হয় বাংলাদেশ বিমান বাহিনী। একাত্তরের ৩ ডিসেম্বরের মধ্যরাতে ভারতের কৈলশহর থেকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে জীবনের মায়া ত্যাগ করে নীচ দিয়ে উড়ে বাংলার আকাশ সীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা।

ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম এর নেতৃত্বে অটার প্লেন থেকে রকেট ছুঁড়ে ধ্বংস করে দেয় চট্টগ্রাম তেল ডিপো। ঢাকার কাছে নারায়ণগঞ্জের গোদনাইলে তেলে ডিপোতে এলয়েড-থ্রি হেলিকপ্টার থেকে আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম।

উন্নত সমরাস্ত্র ও যুদ্ধবিমানের অধিকারী পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে প্রথম সফলতার পর, দেশকে স্বাধীন করতে ৫০টি সফল অভিযান চালান, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন শাহাবুদ্দিন সহ কিলো ফ্লাইটের অন্য সদস্যরা।

দেশের এই বীর যোদ্ধা স্থল বাহিনীতেও বীরত্বপূর্ণ অবদান রাখেন, তখন আহতও হন তিনি। এ বীরত্বের কারণে ভূষিত হন বীর বিক্রম খেতাবে। আর মুক্তিযুদ্ধে বিমান বাহিনীতে সার্বিক অবদানের জন্য পার বীর উত্তম খেতাব। এবার স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন এ বীর মুক্তিযোদ্ধা।

আরও বিস্তারিত দেখুন ওবায়দুল রশিদের ভিডিও রিপোর্টে-  

Previous Post

মারা গেলেন পাইলট আবিদও

Next Post

মানবতাবিরোধী অপরাধে নোয়াখালীর তিনজনের মৃত্যুদণ্ড

Next Post

মানবতাবিরোধী অপরাধে নোয়াখালীর তিনজনের মৃত্যুদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি’র সমাবর্তন আবার স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT