চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চান্দিমাল দুই ম্যাচ নিষিদ্ধ, মাহমুদউল্লাহ’র জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 11, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিধাস কাপে নিজেদের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলেরই ছিল স্লো ওভাররেট। সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা পিছিয়ে ছিল চার ওভার। শাস্তির মাত্রাও তাই ভিন্ন। গুরুতর মন্থর ওভাররেটের কারণে দিনেশ চান্দিমালকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। মাহমুদউল্লাহর গুনতে হচ্ছে জরিমানা।

শনিবার টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে শুরু খেলায় পুনঃ-নির্ধারিত সময়ের বেশি লাগে এক ইনিংস শেষ হতে। চার-ছয়ের বৃষ্টিতে ২১৪ তোলে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কাকে ভড়কে দিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার ইনিংসে এক ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। দলের বাকিদের ম্যাচ ফির ১০ শতাংশ কাটা যাচ্ছে। আগামী ১২ মাসের মধ্যে মাহমুদউল্লাহর অধিনায়কত্বে আবার স্লো ওভাররেট হলে নিষিদ্ধের খাড়ায় পড়তে পারেন তিনিও।

এদিকে, বাংলাদেশের পুরো ইনিংস শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। আর এটাকে আইসিসির আইনে গুরুতর স্লো ওভাররেটের শাস্তি হিসেবে গণ্য করা হয়।

গুরুতর স্লো ওভাররেটের শাস্তি হিসেবে এক টেস্ট অথবা দুই ওয়ানডে না হলে দুই টি-টুয়েন্টি নিষিদ্ধ হতে হয়। অভিযুক্ত খেলোয়াড়ের সামনে যে ফরম্যাটের খেলা থাকবে শাস্তি কার্যকর হবে সে ফরম্যাটেই। এই কারণে নিধাস ট্রফির পরের দুই ম্যাচে ১২ ও ১৬ মার্চ ভারত আর বাংলাদেশের বিপক্ষে অধিনায়ককে পাচ্ছে না শ্রীলঙ্কা। স্বাগতিকরা ফাইনালে যেতে পারলেই কেবল এই টুর্নামেন্টে খেলতে পারবেন চান্দিমাল।

Tags: নিধান ট্রফি
Previous Post

দাবি আদায়ে হাজার হাজার কৃষকের বিধান সভা ঘেরাও

Next Post

“এরশাদ জনসভার অনুমতি পেলে বিএনপি কেন পাবে না” রুহুল কবির রিজভী

Next Post

"এরশাদ জনসভার অনুমতি পেলে বিএনপি কেন পাবে না" রুহুল কবির রিজভী

জাতীয় কৃষিনীতি ২০১৮ চূড়ান্ত করতে যাচ্ছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT