চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের ‘আজীবন প্রেসিডেন্ট’ জিনপিং?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 11, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট শি জিনপিং-চীন

প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ দুই মেয়াদ থাকার আইন তুলে দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে চীন। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং থেকে যেতে পারেন দেশটির আজীবন প্রেসিডেন্ট।

এই আইন বিলোপের ঘটনাটি চীনের সংবিধানে প্রস্তাবিত কিছু পরিবর্তনের অংশ। প্রস্তাবগুলো রোববার ন্যাশনাল পিপলস কংগ্রেস-এর বার্ষিক বৈঠকে পাস হয়।

চীনের একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন – ৯০’এর দশক থেকে সংবিধানে পরিবর্তন এনে এই আইন কার্যকর হয়।

সেই আইন অনুযায়ী, ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়া শি জিনপিং ও তার সরকারের ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছর করে দুই মেয়াদে মোট ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। অর্থাৎ ২০২৩ সালে জিনপিংয়ের ক্ষমতার সমাপ্তি ঘটার কথা।

আগে কখনো কংগ্রেস কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ভোট না দিলেও এবার মনে করা হচ্ছিল, ২ হাজার ৯৬৪ প্রতিনিধির কয়েকজন এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পারেন। আবার কেউ কেউ ভোট দেয়া থেকে বিরত থাকতে পারেন, যা স্পষ্টতই প্রেসিডেন্ট পদের মেয়াদে সীমাবদ্ধতা তুলে দেয়ার প্রতিবাদ। বাস্তবে এদের মধ্যে দুই প্রতিনিধি সংবিধানের প্রস্তাবিত পরিবর্তনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আর ভোট দেয়া থেকে বিরত থেকেছেন তিনজন।

চীনের সংবিধান অনুসারে, ক্ষমতা ছাড়ার আগেই পরবর্তী নির্বাচনের জন্য নিজের উত্তরসূরি বেছে নিতে হয় প্রেসিডেন্ট ও তার দলকে।প্রেসিডেন্ট শি জিনপিং-চীন

কিন্তু প্রচলিত রীতি ভেঙ্গে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি জিনপিংয়ের কোনো উত্তরসূরিও। বরং গত বছর তাকে মাও সে তুংয়ের পর সবচেয়ে ক্ষমতাশালী নেতার স্বীকৃতি দেয় তার দল চীনা কমিউনিস্ট পার্টি।

জিনপিংয়ের নাম আদর্শকে দলের সংবিধানেও যুক্ত করার মাধ্যমে তাকে দেয়া হয় একচ্ছত্র ক্ষমতা। এর ফলে তার মর্যাদা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা নেতা মাও সে তুংয়ের সমপর্যায়ে।

শুধু তাই নয়, ফেব্রুয়ারির শেষের দিকে ঘোষণা দেয়া হয়, ২০২৩ সালের পরেও শি জিনপিংকে প্রেসিডেন্ট পদে আসীন দেখতে চাইছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আর তাই সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে দলটি।প্রেসিডেন্ট শি জিনপিং-চীন

তারই ধারাবাহিকতায় রোববার কংগ্রেসে ভোট হতে যাচ্ছে। আগের ঘোষণার সময় জিনপিংকে ঠিক কত বছর ক্ষমতায় রাখার কথা ভাবা হচ্ছে তা খোলাসা করা না হলেও ৫ মার্চ দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের পূর্ণ অধিবেশনে আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রেসিডেন্ট পদে মেয়াদ বেঁধে দেয়ার সীমাবদ্ধতা তুলে দিয়ে তাকে আজীবন প্রেসিডেন্ট করার প্রস্তাব দেবার।

বিশ্লেষকরা আগেই ধারণা করেছিলেন, রোববারের এ ভোটে কোনো জটিলতা ছাড়াই সংবিধানের পরিবর্তনগুলো পাস হয়ে যাবে। কেননা, কাগজে কলমে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস অন্যান্য দেশের পার্লামেন্টের মতোই দেশের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান হলেও অভিযোগ রয়েছে, এটি আসলে শুধু একটা ‘রাবার স্ট্যাম্প মারা’ প্রতিষ্ঠান। রাষ্ট্রপ্রধান তাকে যা বলবেন তা-ই পালন করবে এই কংগ্রেস।

Tags: চীনলিড নিউজশি জিনপিং
Previous Post

বীণ বাজিয়ে যা সাপুড়ে…

Next Post

বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা তাদের সিদ্ধান্ত: কাদের

Next Post
ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা তাদের সিদ্ধান্ত: কাদের

চ্যানেল আই অনলাইন- ফ্রিদা কাহলো

ফ্রিদার বারবি ডল নিয়ে আত্মীয়ের আপত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT