চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রেকর্ডগুলো হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 পূর্বাহ্ন 11, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

উত্তেজনায় ঠাঁসা ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়া এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা (৩৫ বলে অপরাজিত ৭২) ব্যাটিংয়ে ধরা দিয়েছে বেশকিছু রেকর্ডও।

টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের সঙ্গে রানতাড়ার বাংলাদেশি রেকর্ডটিও নতুন করে লিখেছে লাল-সবুজরা। ক্রিকেটের ছোট সংস্করণে প্রথমবারের মতো দুইশ রানের দেখা পাওয়ার ম্যাচে এই ফরম্যাটে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা।

প্রেমাদাসায় ইতিহাস গড়া জয়ের পর ২১৫ই এখন টি-টুয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের সংগ্রহ। গত ফেব্রুয়ারিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার বিপক্ষেই ১৯৩ রানের পুঁজি গড়েছিল টাইগাররা। মিরপুরের সেই ম্যাচটি অবশ্য জেতা হয়নি।

সঙ্গে এটি রান তাড়ারও দেশিয় রেকর্ড টাইগারদের। আগের সর্বোচ্চ জিম্বাবুয়ের বিপক্ষে, খুলনায় ২০১৬ সালে ১৬৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

দুর্দান্ত এই জয়ের পথে টি-টুয়েন্টির ইতিহাসে রান তাড়ার চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ডেও বসেছে বাংলাদেশ। এই ফরম্যাটে রান তাড়ার সর্বোচ্চ রেকর্ডটি অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে এবছরই অকল্যান্ড ২৪৪ রান তাড়া করে জেতে অজিরা। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০ বা এর বেশি রান তাড়া করে জেতার মাত্র দশম উদাহরণ এটি।

শনিবার প্রেমাদাসার সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে দুবার। শুরুতে ২১৪ করে আগের সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের করা ২০৫ রানকে টপকেছে স্বাগতিকরা। পরে ২১৫ করে সেটি টপকেছে বাংলাদেশ। তাতে এই স্টেডিয়ামের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও হয়েছে।

আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কারই। নিধাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ডটি গড়েছিল লঙ্কানরা। এক ম্যাচ পরেই রেকর্ডটি এখন বাংলাদেশের।

Tags: নিধাস ট্রফিমুশফিকলিড স্পোর্টস
Previous Post

এই জয় ছেলের জন্য

Next Post

সিঙ্গাপুরের পথে প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের পথে প্রধানমন্ত্রী

মেসির অভাব বুঝতে দেননি সুয়ারেজ

লা লিগায় মেসিহীন বার্সার সহজ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT