চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা রোনালদো, চেনা রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 10, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

প্রথমে এগিয়ে দিয়েছেন, পরে নিশ্চিত করেছেন জয়। ম্যাচের মাঝখানে এইবার আতঙ্ক ছড়ালেও রিয়াল মাদ্রিদ জয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া নৈপুণ্যেই।

শনিবার বিশ্বসেরা ফুটবলারের জোড়া গোলে এইবারের মাঠ থেকে ২-১ গোলের হাসিতে ফিরেছে জিনেদিন জিদানের দল।

এই জয়ে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই রইল রিয়াল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা।

ঘরের মাঠে রিয়ালের সঙ্গে পাল্লা দিয়েই খেলেছে এইবার। দুদলই খেলেছে দ্রুতগতির ফুটবল। ১৯ মিনিটে এইবার ফরোয়ার্ড কিকে ২০ গজভেদী শট ঝাঁপিয়ে ঠেকান অতিথি গোলরক্ষক কেইলর নাভাস।

রিয়াল এর জবাব দিয়েছে গোল দিয়েই। ৩৪ মিনিটে মাঝমাঠ থেকে লুকা মদ্রিচের বাড়িয়ে দেয়া বল বামপ্রান্তে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন রোনালদো। এইবার গোলরক্ষক এগিয়ে এলে আলতো টোকায় পরাস্ত করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা।

বিরতির তিন মিনিট আগে আরেকটি গোল পেতে পারতেন রোনালদো। ৪২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া সিআর সেভেনের বুলেটগতির শট কোনরকমে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক দিমিত্রোভিচ।

মধ্যবিরতি থেকে ফিরেই রিয়ালের গোল শোধ দিয়েছে এইবার। ৫০ মিনিটে পেদ্রো লিওর কর্নার কিক থেকে দারুণ এক হেডে অতিথি গোলরক্ষক নাভাসকে পরাস্ত করেন স্বাগতিক ডিফেন্ডার ইভান রামিস।

সমতায় থাকা ম্যাচে ৫৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেয়ার ভাল সুযোগ হাতছাড়া করেন মদ্রিচ। ডি-বক্সের ভেতরে নেয়া ক্রোয়েশিয়ান তারকার কোনাকুনি শট মাঠের বাইরে চলে গেছে বার ঘেঁষে।

শেষ দশ মিনিটে রিয়াল শিবিরে কাঁপন ধরিয়েছে এইবার। ৭৮ মিনিটে অলিভিয়েরার শট ফিরিয়ে দিয়েছেন নাভাস। দুই মিনিট পর কিকের অল্পের জন্য হয়েছে লক্ষ্যচ্যুত।

যদিও তাতে লাভ হয়নি। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে আবারও রিয়ালের ত্রাতা হয়ে এসেছেন রোনালদো। ৮৪ মিনিটে ডানপ্রান্ত দিয়ে দানি কারভাহালের উড়ন্ত শটে মাথা ছুঁয়ে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে জয় এনে দেন পাঁচবারের বর্ষসেরা তারকা। চলতি লা লিগায় এটি তার ১৮তম গোল।

Tags: রিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
Previous Post

নিজেদের কাজটা সেরে রাখল আফগানিস্তান

Next Post

লঙ্কান ঝড়ের মাঝেও মোস্তাফিজ ‘ম্যাজিক’

Next Post

লঙ্কান ঝড়ের মাঝেও মোস্তাফিজ ‘ম্যাজিক’

ফের পুত্রের বাবা হলেন সোহম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT