চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপ্লবে’র প্রস্তুতি নিচ্ছে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 10, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলোতেই ইতি ঘটেছে পিএসজির আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন। এই হারকেই নতুন বিপ্লবের সূচনা ভাবছেন দলটির কাতারি মালিক নাসের আল খেলাইফি। সেই বিপ্লবের চেতনায় আগামী মৌসুমে পরিবর্তন হতে পারে কোচেরও, সঙ্গে দলে আসবে ব্যাপক পরিবর্তন।

হার থেকে শিক্ষা নিয়ে দলকে নতুন করে সাজাতে বিশ্বাসী আল খেলাইফি। ইতিমধ্যে নতুন লক্ষ্য ঠিক করে দিয়েছেন খেলোয়াড়দের। ২০২২ সালের আগেই জেতা চাই চ্যাম্পিয়ন্স লিগ। সেই বছরেই কাতারে বসবে বিশ্বকাপের আসর। তার আগেভাগে বিশ্বকে কাতারি পেশিশক্তির এক ঝলক দেখাতে চান আল খেলাইফি।

চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরে আগামী দুই বছরের নতুন পরিকল্পনা ঠিক করে দিয়েছেন খেলাইফি। যেতে হবে কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত।

নেইমার ও এমবাপেকে ৪২০ মিলিয়ন ইউরোতে এনেও তা পর্যাপ্ত মনে করছেন না পিএসজি কর্তা। নতুন মৌসুমের শুরুতে চেলসি, ম্যানইউ থেকে খেলোয়াড় সংগ্রহের ইচ্ছা তার। এর আগে কমপক্ষে ৪৫ মিলিয়ন ইউরো মূল্যের খেলোয়াড় বিক্রি করতে হবে দলটিকে, দল-বদলের বাজারে আর্থিক সমতা আনার জন্য। সেটাও করতে রাজি ক্লাবের নীতিনির্ধারকরা।

তাতে সম্ভবত পিএসজির ডাগ আউটে এটাই হতে চলেছে উনাই এমেরির শেষ মৌসুম। অ্যাটলেটিকো মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বার্তা, চেলসি কোচ অ্যান্টনিও কন্তে, টটেনহ্যাম কোচ মৌরিসিও পচেত্তিনি আছেন প্যারিস জায়ান্টদের পছন্দের তালিকায়।

২০১৯ সালেই চুক্তি শেষ হয়ে যাবে অ্যাঙ্গেল ডি মারিয়া ও আদ্রিয়ান রাবিওঁর। আগামী মৌসুমে এ দুজনের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। অধিনায়ক থিয়াগো সিলভার উপরও নেমে আসতে পারে খড়গ।

তবে পিএসজির কাছে এখনও অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি এডিনসন কাভানির দল থাকা। নেইমারের সঙ্গে তার সম্পর্ক শুরু থেকেই শীতল। উরুগুয়ে ফরোয়ার্ড এরইমাঝে নাকি দল খোঁজা শুরু করেছেন। কাভানি প্যারিস ছাড়লে তার মানের বিকল্প খুঁজে বের করাটাও এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে পিএসজির জন্য। তবে কাভানিকে ধরে রাখতে বদ্ধপরিকর পিএসজি।

Tags: পিএসজি
Previous Post

তোমার সাহসের কাছে ওরা পরাজিত

Next Post

যেভাবে নারী সদস্য সংগ্রহ করে জঙ্গি দলগুলো

Next Post
নারী জঙ্গি

যেভাবে নারী সদস্য সংগ্রহ করে জঙ্গি দলগুলো

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড পি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT