চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জুটি বাঁধলেন ইমন ও শিরিন শিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 06, মার্চ 2018
in বিনোদন
A A

গেল বছর সেপ্টেম্বর মাসে ‘আমার সিদ্ধান্ত’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা শিরিন শিলা। ওই ছবির শুটিং শেষ পর্যায়ে। নতুন করে আবারও জুটি বাঁধলেন তারা। ইমন ও শিরিন শিলার এবারের ছবির নাম ‘সাহসী যোদ্ধা’। সাদেক সিদ্দিকী পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে গেল ২৫ ফেব্রুয়ারি।

এই ছবিতে ইমনের বিপরীতে উঠতি এক নবাগতাকে নেয়া হয়েছিল। জানা যায়, শুটিং শুরুর আগেই ওই নবাগতাকে বাদ দেয়া হয়। তার স্থলেই নেয়া হলো হিটম্যান ছবির নায়িকা শিরিন শিলাকে।

ইমন চ্যানেল আই অনলাইনকে বললেন, পরিচালকের মাধ্যমে জানতে পারলাম আগে যে ছিল তাকে বাদ দেয়া হয়েছে। কেন বাদ দেয়া হয়েছে আমি জানিনা। নতুন করে শিরিন শিলাকে নেয়া হচ্ছে। ৮ মার্চ থেকে উত্তরায় আমার ও শিরিন শিলার শুটিং শুরু হবে। আমাকে ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে দেখা যাবে।

শিরিন শিলা বলেন, দ্বিতীয়বারের মতো ইমন ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি। তাছাড়া সাহসী যোদ্ধা ছবির গল্প ও চরিত্র জেনে ভালো লেগেছে। মিলিয়ে এ ছবিটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করি।

ইমন ও শিরিন শিলা ছাড়াও সাহসী যোদ্ধা ছবিতে আরও অভিনয় করছেন আমিন খান ও পপি। ইতোমধ্যে পপি একটি আইটেম গানের শুটিং করেছেন। জানা যায়, এই ছবিতে আমিন খান অনেক বছর পর খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

সাহসী যোদ্ধা ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া। ছবির গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। পরিচালক সাদেক সিদ্দিকীর ইচ্ছে, তিনি আগামী ঈদে ছবিটি মুক্তি দেবেন।

Tags: ইমনশিলা
Previous Post

কলকাতায় গানে শুরু শাকিবের ‘ভাইজান এলোরে’

Next Post

চার ভাষার ওয়েব সিরিজে অন্তু করিম

Next Post
অন্তু করিম

চার ভাষার ওয়েব সিরিজে অন্তু করিম

প্রেমাদাসা ‘জুজু’ কাটাতে শ্রীলঙ্কার চাই ১৭৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT